বাকেরগঞ্জ প্রতিনিধি :বরিশালের বাকেরগঞ্জে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির জাতীয় নেতা অধ্যক্ষ ইউনুস খানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (২২ নভেম্বর) বাকেরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল মরহুমের কবর জিয়ারত, স্মরণসভা ও দোয়া মোনাজাত।
সকাল ১০টায় বরিশাল জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম শাহিনের নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বরিশাল ইসলামিয়া কলেজে অধ্যক্ষ ইউনুস খানের কবরে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করেন।
পরে বিকেল ৪টায় বাকেরগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয়ে স্মরণসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার। প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।
স্মরণসভায় আরও উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, উপজেলা বিএনপির সদস্য নাসির হাওলাদার, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আলিম জোমাদ্দার, উপজেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম দুলাল ভিপি, রুহুল আমিন জোমাদ্দার, মাসুদ হাওলাদার, স্বপন শিকদার, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শাহ আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত হোসেন খান বিপু, পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান রোমান, উপজেলা যুবদলের সদস্য সচিব সাইদুর রহমান রুবেল জোমাদ্দার, পৌর যুবদলের সদস্য সচিব তোফাজ্জেল হোসেন মনির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহমুদ খান সুমন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নেয়ামুল হক নাহিদ, সদস্য সচিব রাকিব তালুকদার, পৌর ছাত্রদলের আহ্বায়ক রুহুল আমিন হাওলাদার, সরকারি বাকেরগঞ্জ কলেজ ছাত্রদলের সভাপতি জসিম হাওলাদার, সাধারণ সম্পাদক আরিয়ান আহমেদ রনি এবং উপজেলা কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাসসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে আবুল হোসেন খান বলেন, অধ্যক্ষ ইউনুস খান ছিলেন সততা, আদর্শ ও ন্যায়নীতির প্রতীক। তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি কখনো অন্যায়ের সঙ্গে আপস করেননি। তাঁর আদর্শ ও রাজনৈতিক অবদান নেতাকর্মীদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, জনগণের মাধ্যমে বিতাড়িত ফ্যাসিস্ট আওয়ামী লীগ এখন রক্তের নেশায় মত্ত। গোপালগঞ্জে ফাঁদ পেতে নিজেরাই সেই ফাঁদে পড়েছে। বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে বয়কট করেছে। দলটি দেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায় বলেও মন্তব্য করেন তিনি।
আলোচনা সভা শেষে মরহুম অধ্যক্ষ ইউনুস খানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।