বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬

চরফ্যাশনে ৪ ডায়াগনোস্টিক সেন্টারকে জরিমানা 

চরফ্যাশন প্রতিনিধি 
চরফ্যাশনের চারটি ডায়াগনোস্টিক সেন্টার এন্ড ক্লিনিকে অভিযান চালিয়ে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এমাদুল হোসেন এই জরিমানা করেন। জরিমানাকৃত ডায়াগনোস্টিক সেন্টার গুলো হলো-নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টার, মমতা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, নিউ আদ্ দ্বীন হাসপাতাল ও ক্লিনিক এবং বিছমিল্লাহ ডায়াগনস্টিক সেন্টার।
সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. এমাদুল হোসেন জানান, লাইসেন্স নবায়ন না থাকায় এবং যথাযথ পরিবেশ না রাখাসহ বিভিন্ন কারণে প্রাইভেট এসব প্রতিষ্ঠানে এ জরিমানা করা হয়েছে। তাদেরকে লাইসেন্স নবায়ন এবং যথাযথ পরিবেশ বজায়ে রাখতে নির্দেশনা দেয়া হয়েছে। চরফ্যাশন সরকারি হাসপাতালের চিকিৎসক এবং থানা পুলিশ অভিযানে সহায়তা করে।

আরো পড়ুন

বরিশালে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক : নজরুল বর্ষ উপলক্ষে বরিশাল সদর উপজেলা প্রশাসনের আয়োজেনে মাদরাসা ও কলেজ পর্যায়ের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *