মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬

জেলা পরিষদের বাজেটে তামাকজাত দ্রব্য ও ধূমপান নিয়ন্ত্রণে অর্থ বরাদ্দের জন্য সাক্ষাৎ

বরগুনা প্রতিনিধি।।

অদ্য ২৯.০৬.২০২৬ তারিখ রোজ সোমবার, চলতি অর্থবছরে বরগুনা জেলা পরিষদের বাজেটে তামাকজাত দ্রব্য ও ধূমপান নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট অর্থ বরাদ্দের দাবি জানানো হয়েছে। এই লক্ষ্যে গ্রামবাংলা উন্নয়ন কমিটি এবং বেসরকারি সংস্থা ‘আগামী (একশন ফর গ্রিন এডাপটেশন, মিটিগেশন এন্ড ইনিশিয়েটিভস)’-এর একটি প্রতিনিধি দল বরগুনা জেলা পরিষদের প্রশাসক মোঃ নজরুল ইসলাম মোল্লার সাথে এক বিশেষ সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে প্রতিনিধি দলটি জনস্বাস্থ্য রক্ষায় এবং যুবসমাজকে তামাকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখতে তামাক নিয়ন্ত্রণের গুরুত্ব তুলে ধরেন। তারা জানান, জেলা পর্যায়ে তামাক বিরোধী আইন বাস্তবায়ন এবং ব্যাপক জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার জন্য স্থানীয় সরকারের বাজেটে বিশেষ বরাদ্দ রাখা অত্যন্ত জরুরি।
বরগুনা জেলা পরিষদের প্রশাসক মোঃ নজরুল ইসলাম মোল্লা প্রতিনিধি দলের বক্তব্য মনোযোগ সহকারে শোনেন। জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ তামাকজাত দ্রব্যের ব্যবহার কমিয়ে আনতে জেলা পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং আসন্ন বাজেটে এ খাতে অর্থ বরাদ্দের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনার আশ্বাস দেন তিনি।

আরো পড়ুন

বরিশাল সিটি করপোরেশনের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪-এর ধারা ২৫(ক)(২) অনুযায়ী সরকার কর্তৃক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *