লিমন ফকির, বাকেরগঞ্জ প্রতিনিধি :
মানব পাচার প্রতিরোধে উপজেলা পর্যায়ে সমন্বিত উদ্যোগ জোরদার, কার্যকর কর্মপরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন নিশ্চিত করার লক্ষ্যে বরিশালের বাকেরগঞ্জে উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির কার্যকরী কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন, বাকেরগঞ্জের আয়োজনে এবং জাস্টিস অ্যান্ড কেয়ার, বাংলাদেশের সার্বিক সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মানব পাচার প্রতিরোধ কমিটির সভাপতি মিলটন চন্দ্র পাল। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন জাস্টিস অ্যান্ড কেয়ার, বাংলাদেশের প্রোগ্রাম অফিসার।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।