রবিবার, আগস্ট ১৬, ২০২৬

পরীক্ষা দিতে গিয়ে জীবন দিল শিক্ষার্থী; লাশ কাঁধে নিয়ে সহপাঠীদের বিক্ষোভ

চরফ্যাশন প্রতিনিধি:
ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার চেয়ারম্যান-শশীভূষণ আঞ্চলিক সড়কে বালুভর্তি ট্রলির ধাক্কায় লিয়া আক্তার (১৫) নামে এক মাদ্রাসাছাত্রী নিহত হয়েছে।  ঘটনার পর সহপাঠীরা তার লাশ কাঁধে নিয়ে বিক্ষোভ মিছিল করে বিচারের দাবি জানিয়েছেন।
বুধবার (১ জুলাই) সকালে উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান-শশীভূষণ সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত লিয়া বেগম উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা মো. সফিকুল ইসলামের মেয়ে এবং চেয়ারম্যান বাজার ইসলামিয়া আলিম মাদ্রাসার দশম শ্রেণির ছাত্রী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে লিয়া বেগম মাদ্রাসায় পরীক্ষা দিতে যাওয়ার পথে হাজারীগঞ্জ ইউনিয়নের খাশেরহাট এলাকার জলিল মাঝির বাড়ির সামনে পৌঁছালে একটি ঘাতক টমটম (মোটরচালিত যান) তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর টমটমটি ফেলে রেখে চালক পালিয়ে যায়।
স্থানীয় আহসান হাবীব টিটু জানান, এ ঘটনার বিচারের দাবিতে নিহত শিক্ষার্থী লিয়া বেগমের মৃত্যুর পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা “আমার বোন ফিরিয়ে দাও” স্লোগানে বিক্ষোভ মিছিল করে।
শশীভূষণ থানার ওসি মো.ফিরোজ আহমেদ সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্রী নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়া মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
ঘাতক টমটমটি জব্দ করা হয়েছে।

আরো পড়ুন

আমতলীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও মতবিনিময় সভা

আবু জিহাদ আমতলী : “রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *