বুধবার, জুলাই ১, ২০২৬

খাবার দোকানে হামলার অভিযোগ অস্বীকার ছাত্রদল নেতার

বরিশাল 
বরিশাল নগরীর একটি খাবার দোকানে হামলা, ভাঙচুর, দুই নারীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ অস্বীকার করেছেন সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়ালিদ বিন সালাউদ্দিন। এসময় উল্টো তারাই হামলার শিকার হয়েছেন বলে দাবি করেছেন ওয়ালিদ। এ ঘটনা নিয়ে কিছু গণমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। বুধবার দুপুরে বরিশাল প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ওয়ালিদ বিন সালাউদ্দিন এসব কথা বলেন।

ওয়ালিদ বলেন, গত ২৯ জুন দুপুরে বিএম কলেজের শিক্ষার্থী গোলাম রাব্বি আব্দুল্লাহর ওপর নতুনবাজার এলাকায় একদল দুর্বৃত্ত হামলা চালায়। খবর পেয়ে তিনি ও কয়েকজন শিক্ষার্থী ঘটনাস্থলে গিয়ে জানতে পারেন আব্দুল্লাহকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এরপর আব্দুল্লাহকে বরিশাল শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করানো হয়।

এরপর সন্ধ্যায় আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় অভিযোগ দিতে কয়েকজন শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে কোতোয়ালি মডেল থানার দিকে যাচ্ছিলাম। তখন নতুনবাজার এলাকায় তাদের ওপরও হামলা চালানো হয়। এসময় আব্দুল্লাহর ওপর হামলায় জড়িত একই গোষ্ঠী তাদের লক্ষ্য করে এই হামলা চালায়। তখন ঘটনাস্থলে থাকা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে তারা থানায় গিয়ে সহকারী পুলিশ কমিশনার (এসি) ও ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত অভিযোগ দেন।

ওয়ালিদ বলেন, ’আমরা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না বলেই আইনের আশ্রয় নিতে গিয়েছিলাম। অথচ থানায় অভিযোগ জানাতে যাওয়ার পথেই আমাদের ওপর হামলা করা হয়েছে।’

তিনি অভিযোগ করেন, ‘কিছু অনলাইন ও প্রিন্ট গণমাধ্যমে প্রকৃত ঘটনা যাচাই না করেই এমনভাবে সংবাদ প্রকাশ করা হয়েছে, যাতে ছাত্রদলকে দায়ী করা হয়েছে।’

বিএম কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক ওয়ালিদ দাবি করেন, একটি স্বার্থান্বেষী মহল পরিকল্পিতভাবে সরকারি বিএম কলেজ ছাত্রদলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে। সাম্প্রতিক সময়ে কলেজ ক্যাম্পাসে অস্থির পরিস্থিতি সৃষ্টি হলেও ছাত্রদল শিক্ষার্থীদের নিরাপত্তা ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। তাই গোলাম রাব্বি আব্দুল্লাহর ওপর হামলা, থানায় অভিযোগ দিতে যাওয়ার পথে শিক্ষার্থী ও ছাত্রদল নেতা-কর্মীদের ওপর হামলা এবং সাম্প্রতিক ঘটনাগুলোর সুষ্ঠু, নিরপেক্ষ ও প্রভাবমুক্ত তদন্তের দাবি জানাচ্ছি। এক্ষেত্রে প্রকৃত দোষীদের রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে আইনের আওতায় দাবি জানান তিনি।

ওয়ালিদ বলেন, ’আমরা প্রতিহিংসা নয়, সত্য প্রতিষ্ঠা চাই। তদন্তে যার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যাবে, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে নির্দোষ কেউ যেন অপপ্রচার বা ভিত্তিহীন অভিযোগের শিকার না হন, সেটিও নিশ্চিত করার আহ্বান জানান।

এর আগে, গতম সোমবার রাতে নগরীর নতুনবাজার মরকখোলা পুল এলাকায় তুচ্ছু ঘটনাকে কেন্দ্র করে একটি খাবার দোকানে হামলা, ভাঙচুর, ক্যাশবাক্স থেকে টাকা লুট, দুই নারীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ ওঠে ওয়ালিদ বিন সালাউদ্দিন ও তার অনুসারীদের বিরুদ্ধে। খাবারের দোকানের মালিক ও তার বোন এই অভিযোগ তুলেছেন।

আরো পড়ুন

নতুন সম্ভাবনাময় নেছারাবাদের জাহাজ নির্মাণ শিল্প

ফরিদ আহমেদ, নেছারাবাদ প্রতিনিধি : পিরোজপুরের নেছারাবাদ উপজেলা ধীরে ধীরে দেশের জাহাজ নির্মাণ শিল্পের একটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *