মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

মোবাইলে লুডু খেলাকে কেন্দ্র করে রাজাপুরে সংঘর্ষ, রাজমিস্ত্রীকে কুপিয়ে জখম

বুলবুল আহমেদ, রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির রাজাপুরে মোবাইল ফোনে লুডু খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে এক রাজমিস্ত্রীকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব আঙ্গারিয়া গুদিগাডা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত রাজমিস্ত্রী মো. খোকন মল্লিক (৪০) উপজেলার সদর ইউনিয়নের পূর্ব আঙ্গারিয়া এলাকার মৃত মানিত মল্লিকের ছেলে। তিনি পেশায় একজন রাজমিস্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ৯টার দিকে মোবাইল ফোনে লুডু খেলাকে কেন্দ্র করে একই এলাকার আতিয়ার খানের সঙ্গে খোকন মল্লিকের কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।
এ সময় আতিয়ার খান তার ভাইয়ের ছেলে আদনান খানকে ঘটনাস্থলে ডাকেন। পরে আদনান খান দেশীয় ধারালো অস্ত্র নিয়ে এসে খোকন মল্লিকের ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। এতে খোকনের কোমরের বাম পাশে ও গালের বাম পাশে গুরুতর জখম হয়।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার খবর পেয়ে রাতেই রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন বিশ্বাস বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত রয়েছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।”

আরো পড়ুন

কলাপাড়ায় মারধর করে গর্ভপাতের অভিযোগে ভাসুর গ্রেপ্তার

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া:  কলাপাড়ায় মারধর করে চার মাসের অন্তঃসত্ত্বা নারীর গর্ভপাত ঘটানোর অভিযোগে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *