সোমবার, অক্টোবর ৫, ২০২৬

গৌরনদী মডেল মসজিদের নির্মাণকাজ বন্ধের প্রতিবাদে মানববন্ধন

সোলায়মান তুহিন, গৌরনদী (বরিশাল):

বরিশালের গৌরনদীতে নির্মাণাধীন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণকাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় ক্ষোভ প্রকাশ করে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় মুসল্লি, গণ্যমান্য ব্যক্তি ও সচেতন নাগরিকরা।

শুক্রবার (৩ জুলাই) গৌরনদী মডেল মসজিদ নির্মাণস্থলের সামনে এ মানববন্ধনের আয়োজন করে গৌরনদী উপজেলা মুসল্লীগণ।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, সরকার দেশের প্রতিটি উপজেলায় আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন মডেল মসজিদ নির্মাণের উদ্যোগ নিলেও গৌরনদীতে দীর্ঘদিন ধরে নির্মাণকাজ বন্ধ থাকায় সাধারণ মুসল্লিদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। দ্রুত কাজ পুনরায় শুরু করে নির্ধারিত সময়ে প্রকল্পটি সম্পন্ন করার দাবি জানান তারা।

বক্তারা বলেন, মডেল মসজিদ শুধু নামাজ আদায়ের স্থান নয়; এটি ইসলামিক শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ, গণপাঠাগার এবং সামাজিক-ধর্মীয় কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই সরকার প্রকল্পটি গ্রহণ করেছে। তাই নির্মাণকাজ দীর্ঘদিন বন্ধ থাকায় এলাকার মানুষ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন পৌর জামায়াতের মাওলানা হাফিজুর রহমান, গনঅধিকার পরিষদের গৌরনদী উপজেলা সভাপতি সাংবাদিক সোলায়মান তুহিন, স্থানীয় বাসিন্দা আবু সাঈদ, নজরুল সরদার, আরিফ ফকির, মো. সোবহান সরদার, এনামুল ফকিরসহ স্থানীয় মুসল্লি, গণ্যমান্য ব্যক্তি ও সচেতন নাগরিকরা।

মানববন্ধন থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বাস্তবায়নকারী কর্তৃপক্ষের প্রতি দ্রুত নির্মাণকাজ পুনরায় শুরু করে নির্ধারিত সময়ের মধ্যে মডেল মসজিদের কাজ সম্পন্ন করার জোর দাবি জানানো হয়। বক্তারা আশা প্রকাশ করেন, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

আরো পড়ুন

কুয়াকাটায় পর্যটন কার্নিভাল উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসাদুজ্জামান মিরাজ, কুয়াকাটা : আগামী ২৩ ও ২৪ অক্টোবর অনুষ্ঠিতব্য ‘কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬’ সফলভাবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *