বুধবার, আগস্ট ১৯, ২০২৬

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, আহত ৭

সোলায়মান তুহিন, গৌরনদী (বরিশাল):

বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৭ জন আহত হয়েছেন। শনিবার (৪ জুলাই) ভোর ৬টা ১৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, গৌরনদী স্টেশন সূত্রে জানা যায়, বরিশালগামী আলিফ পরিবহন (ঢাকা মেট্রো-ব-১২-৩৪৯৭) এবং ঢাকাগামী একটি ট্রাক (যশোর-ড-১১-০৯৭১) বাটাজোর এলাকায় মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বাসের যাত্রীসহ ৭ জন আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান বলেন, “সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।”

এদিকে গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। মহাসড়কে যান চলাচল বর্তমানে স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

আরো পড়ুন

বিক্রেতাকে অর্থদণ্ড, জাল পুড়িয়ে বিনষ্ট

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু,কলাপাড়া: কলাপাড়ায় নিষিদ্ধ চায়নাদুয়ারী ও ভুসনা জাল বিক্রির দায়ে এক বিক্রেতাকে অর্থদণ্ড …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *