মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬

বাবুগঞ্জে গাঁজাসহ আটক ৪ তরুণের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের বাবুগঞ্জে  অভিযান চালিয়ে গাঁজাসহ চার তরুণকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পরবর্তীতে বিজ্ঞ মোবাইল কোর্টের (ভ্রাম্যমাণ আদালত) মাধ্যমে তাদেরকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
আদালত সূত্রে জানা গেছে, সাজাপ্রাপ্ত আসামিরা হলেন—বাবুগঞ্জ থানার বাহেরচর ক্ষুদ্রকাঠী এলাকার সুমন হাওলাদারের ছেলে রবিউল ইসলাম (২২), লামচর ক্ষুদ্রকাঠী এলাকার মোঃ বাবুল গাজীর ছেলে মোঃ নয়ন গাজী (২৫), বোয়ালিয়া এলাকার মিজান সরদারের ছেলে মোঃ হৃদয় সরদার (২৩) এবং উজিরপুর থানার মূলপাইন এলাকার মোঃ হাবিবুর রহমানের ছেলে মোঃ মোস্তাকিন (২১)।
অভিযান শেষে আটককৃতদের মোবাইল কোর্টে হাজির করা হলে বিচারক অপরাধের ধরন অনুযায়ী সাজা ঘোষণা করেন। সাজাপ্রাপ্তদের মধ্যে রবিউল ইসলামকে ২ মাস, মোঃ নয়ন গাজীকে 3 মাস, মোঃ হৃদয় সরদারকে ১ মাস এবং মোঃ মোস্তাকিনকে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে নগদ ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এই ধরনের চিরুনি অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম জেলাজুড়ে অব্যাহত থাকবে।

আরো পড়ুন

মহিপুরকে প্রশাসনিক উপজেলা করতে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়

মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি: পটুয়াখালীর মহিপুর পুলিশি থানাকে পূর্ণাঙ্গ প্রশাসনিক উপজেলা হিসেবে ঘোষণার লক্ষ্যে প্রয়োজনীয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *