রবিবার, আগস্ট ২৩, ২০২৬

কাচিরচর ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমানের লিফলেট বিতরণ

মুলাদী প্রতিনিধি:
বরিশালের মুলাদী উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে
কেন্দ্র করে ৭নং কাজিরচর ইউনিয়নে ব্যাপক গণসংযোগ ও
প্রচারণা শুরু করছে সম্ভাব্য প্রার্থীরা। তারই ধারাবাহিকতায়
খাসেরহাট বাজারে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মাঝে লিফলেট
বিতরণ করেছেন কাজিরচর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও
চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হাবিবুর রহমান পাটোয়ারী।
৭ই জুলাই মঙ্গলবার ১১টায় খাসেরহাট বাজারের সর্বস্তরের
ব্যবসায়ী, পথচারী ও স্থানীয় জনগণের সাথে কুশল বিনিময় করে
তিনি দোয়া, সমর্থন ও ভোট প্রার্থনা করেন। লিফলেট
বিতরণকালে হাবিবুর রহমান পাটোয়ারী বলেন, “আমি অবহেলিত
কাজিরচর ইউনিয়নবাসীর পাশে থেকে সুখ-দুঃখে কাজ করতে চাই।
সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করতে এবং এই ইউনিয়নকে
একটি আধুনিক, উন্নত, দুর্ণীতিমুক্ত ও জনবান্ধব আদর্শ
ইউনিয়ন হিসেবে গড়ে তোলা আমার মূল লক্ষ্য। জনগণের
ভালোবাসা ও সমর্থন পেলে কাজিরচর ইউনিয়নকে একটি মডেল
ইউনিয়নে রূপান্তর করব, ইনশাআল্লাহ।”
গণসংযোগ ও লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন তোতা
হাওলাদার, শামিম হাওলাদার, বাবুল পাটোয়ারী, সাহে আলম
পাটোয়ারী, সাজাহাজান পাটোয়ারী এবং আলাউদ্দিন আকনসহ
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক নেতাকর্মী।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা হাবিবুর রহমান পাটোয়ারীর
পক্ষে স্লোগান দেন এবং এলাকার উন্নয়নে তরুণ ও ত্যাগী
নেতাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান বলে আশাবাদ ব্যক্ত করেন।
মোঃ নজিবুর রহমান ভূঁইয়া কামাল

আরো পড়ুন

শিকলে বাঁধা মেয়ে, অসুস্থ বোন—ষাটোর্ধ্ব আছিয়ার একার লড়াই

মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি: মেয়ে ও বোন—দুজনই মানসিকভাবে অসুস্থ। একজনকে মানুষের ক্ষতি করার আশঙ্কায় শিকলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *