লালমোহন (ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহনের কৃতি সন্তান ও ভোলা-৩ আসনের সাতবারের সংসদ সদস্য এবং জাতীয় সংসদের স্পিকার মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় লালমোহনে তাৎক্ষণিক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যার পর লালমোহন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে উপজেলা বিএনপির কার্য়ালয়ের সামনে থেকে আনন্দ মিছিলটি বের হয়ে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে লালমোহন চৌরাস্তার মোড়ে এসে শেষ হয়ে সংক্ষিপ্ত সমাবেশ মিলিত হয়।
এসময় বক্তারা বলেন, মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় বাংলাদেশের জন্য আনন্দের বিষয়। বিশেষ করে আমরা লালমোহন বাসী মেজর হাফিজ উদ্দিন আহমেদ কে নিয়ে গর্বিত। তিনি সংসদ সদস্য হওয়ার পরপরই জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হয়েছেন। এরপর এখন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। এজন্য তারা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ প্রদান করেন।
মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শফিউল্যাহ হাওলাদার, সোহেল মো. আজিজ শাহীন পাটোয়ারী, অধ্যক্ষ ফরিদ উদ্দিন, উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদার, সাধারণ সম্পাদক কাজী হাসানুজ্জামান, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রেজাউর রহমান শাহিন, সদস্য সচিব শহিদুল ইসলাম হাওলাদার, বাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক বাহালুল কবির শাকিল, পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সুমন, জাসাস সভাপতি আজাদ হাওলাদারসহ আরো অনেকে। এ সংবাদে লালমোহনের দলমত নির্বিশেষে সকল মানুষের মাঝে আনন্দের হিল্লোল বহে। ভিন্ন ভিন্ন অভিনন্দন বার্তায় বিডিপি’র কেন্দ্রীয় কমিটির মহাসচিব ভোলা-৩ লালমোহন – তজুমদ্দিনের ত্রয়োদশ জাতীয় সংসদে জামায়াত জোটের এমপি প্রার্থী নিজামুল হক নাঈম ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের সফলতা কামনা করেন। উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, ইসলামী সমাজ কল্যাণ পরিষদের চেয়ারম্যান সফিকুল হক মিয়া, লালমোহন কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোশারফ হোসেন, লালমোহন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম পাটোয়ারী, ইসলামিক মডেল মাদরাসার পরিচালক অধ্যাপক আব্দুজ জাহের, লালমোহন হা- মীম রেসিডেনসিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো রুহুল আমিন, লালমোহন মিডিয়া ক্লাবের সভাপতি কবি ও প্রভাষক রিপন শান, লালমোহন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সেক্রেটারি মোঃ আলমগীর হোসেন, উপজেলা ইমাম সমিতির সভাপতি আলহাজ্ব অধ্যাপক মহিবুল্লাহ, লালমোহন – তজুমদ্দিন উন্নয়ন ফোরামের সমন্বয়ক সিদ্দিকুর রহমান শান্ত, দ্বীপ উন্নয়ন সোসাইটির পরিচালক আলহাজ্ব ইউনুছ মিয়া, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাংবাদিক মাহমুদ হাসান লিটনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ভিন্ন ভিন্ন অভিনন্দন বার্তায় ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট এর দীর্ঘায়ু কামনা করেন এবং তার সফলতা কামনা করেন। তাঁরা বলেন , একজন সৎ ও যোগ্য লোক উপযুক্ত জায়গায় বসেছে। ইসলামী সমাজ কল্যাণ পরিষদের চেয়ারম্যান সফিকুল হক মিয়া বলেন, স্বাধীনতার পর ভারতীয় আধিপত্যবাদ যেভাবে বাংলাদেশকে ঘিরে ফেলেছে। এবার তা থেকে মুক্তি পাবে একজন দেশপ্রেমিক মুক্তিযোদ্ধার নেতৃত্বে। উল্লেখ্য যে, গতকাল বঙ্গভবনে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের পর ভোলা লালমোহনবাসীর প্রাণপ্রিয় নেতা স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।