হিজলা প্রতিনিধিঃ
বরিশালের হিজলা উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার (৫ আগস্ট), সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইলিয়াস সিকদার ।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি)অভ্র জ্যোতি বড়াল, হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোলায়মান, উপজেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট দেওয়ান মোঃ মনির হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক আলতাফ হোসেন খোকন, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক নুরুল আমিন, সেক্রেটারি গুলজার আলম,উপজেলা প্রকৌশলী সুকদেব বিশ্বাস সহ জুলাই আন্দোলনে নিহত শহীদ পরিবারের সদস্যগণ,আহত জুলাই যোদ্ধারা, বীর মুক্তিযোদ্ধারা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন ,জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ, ন্যায়বিচার এবং জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনে এ আন্দোলনের চেতনা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে।
তারা জুলাইয়ের আত্মত্যাগ ও আদর্শকে ধারণ করে উন্নত, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এসময় জুলাই আন্দোলনে নিহত শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধাদের কে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।