রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬

নেছারাবাদে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় দুই ফার্মেসিকে জরিমানা

‎ফরিদ আহমেদ, নেছারাবাদ প্রতিনিধি :
‎
‎পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রয়ের উদ্দেশ্যে প্রদর্শনের অভিযোগে দুটি ফার্মেসিকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
‎
‎মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার জগন্নাথকাঠি বাজারে পরিচালিত এ অভিযানে ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩ অনুযায়ী বিসমিল্লাহ মেডিকেল হলের স্বত্বাধিকারী মোঃ শাহজাহান এবং জ্যাকলিন ফার্মেসির স্বত্বাধিকারী মোঃ সারোয়ার হোসেনকে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
‎
‎ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নেছারাবাদ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ মাজিস্ট্রেট রায়হান মাহামুদ। অভিযানকালে তার সঙ্গী হিসেবে ছিলেন পিরোজপুরের ঔষধ তত্ত্বাবধায়ক সুশীল কুমার ঢালি এবং নেছারাবাদ থানা পুলিশের একটি দল।
‎
‎সহকারি কমিশনার ( ভূমি) রায়হান মাহমুদ বলেন, জরিমানার পুরো অর্থ তাৎক্ষণিকভাবে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। জনস্বার্থে ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও অবৈধভাবে সংরক্ষিত ওষুধের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।

আরো পড়ুন

বরিশালে ১২ আ’লীগ নেতাকর্মীসহ ৩৩ জন আটক

নিজস্ব প্রতিবেদক : নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে গোপন বৈঠকের অভিযোগে বরিশাল নগরের বটতলা এলাকা থেকে ১২ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *