সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬

কবি মল্লিক বাংলাদেশের কোটি মানুষের আইডল

আযাদ আলাউদ্দীন।।
বরিশাল সংস্কৃতি কেন্দ্র আয়োজিত স্মরণসভায় বক্তারা বলেছেন, কবি মতিউর রহমান মল্লিক বাংলাদেশের কোটি মানুষের আইডল। তাঁর লেখা গান এখনো দেশে কিংবা প্রবাসের কোটি মানুষকে বিশ্বাসী চেতনায় উজ্জীবিত এবং অনুপ্রাণিত করে। তিনি তাঁর লিখে যাওয়া বিশাল সাহিত্য সম্ভার এবং গানের মাঝেই চিরদিন পাঠক হৃদয়ে বেঁচে থাকবেন।

১২ আগস্ট বুধবার সন্ধ্যায় বরিশাল সংস্কৃতি কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত কবি মল্লিক স্মরণ সভায় সভাপতিত্ব করেন বরিশাল সংস্কৃতি কেন্দ্রের সহ-সভাপতি মো. আবদুল হাই। বক্তব্য রাখেন- দেশীয় সাংস্কৃতিক সংসদের বরিশাল অঞ্চল পরিচালক আযাদ আলাউদ্দীন, বরিশাল সাংস্কৃতিক সংসদের সভাপতি মোহাম্মদ আবদুল মান্নান, বরিশাল সংস্কৃতি কেন্দ্রের প্রশিক্ষণ সম্পাদক ও সাইমুম শিল্পীগোষ্ঠীর সংগীত বিভাগের সাবেক পরিচালক আহমদ আল আমিন ও হেরাররশ্মি শিল্পীগোষ্ঠীর পরিচালক নোমান বিন ইউসুফ।

অনুষ্ঠান পরিচালনা করেন বরিশাল সংস্কৃতিকেন্দ্রের সহকারী পরিচালক সাঈদ মাহফুজ। অনুষ্ঠানে কবি মতিউর রহমান মল্লিকের লেখা গান- ‘আমাদের নিয়তে দাও খুলুসিয়াত প্রভু হে.. পরিবেশন করেন শিল্পীরা। আলোচনা সভা শেষে কবি কবি মতিউর রহমান মল্লিকের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ##

আরো পড়ুন

বরিশালে আত্মকর্মসংস্থানের লক্ষে জামায়াতের উদ্যোগে ছাগল বিতরণ

নিজস্ব প্রতিবেদক : অসহায় ও স্বাবলম্বী হতে আগ্রহী মানুষের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে বরিশাল মহানগর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *