ফরিদ আহমেদ, নেছারাবাদ প্রতিনিধি :
পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ৮ নং সমুদয়কাঠি ইউনিয়ন থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাসহ দু’জনকে আটক করেছে পুলিশ।
পৃথক অভিযান চালিয়ে শুক্রবার (১৪ আগষ্ট) রাতে উপজেলার ৮নং সমুদয়কাঠি ইউনিয়নের ৫ নং ওয়ার্ড শেহাংগল থেকে মো. সাব্বির তালুকদার (২৪)-কে ও শনিবার (১৫ আগষ্ট) দুপুর ১২টায় একই ইউনিয়নের শশীদ এলাকা থেকে জিয়া উদ্দিন তাওহীদ (৬১)-কে আটক করা হয়।
আটক মো. সাব্বির তালুকদার (২৪) নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সমুদয়কাঠি ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক। তিনি ঐ এলাকার মৃত বেলায়েত হোসেন তালুকদারের ছেলে। পুলিশ জানায়, সাব্বির একটি রাজনৈতিক মামলার এজাহারভুক্ত আসামি। মামলার পর থেকে তিনি পলাতক ছিলেন। সম্প্রতি তিনি নিজ বাড়িতে ফিরেছেন—এমন খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে আটক জিয়া উদ্দিন তাওহীদ (৬১) স্থানীয় আওয়ামী রাজনীতির সাথে জড়িত এবং একজন রাজনৈতিক বিশ্লেষক। তিনি উপজেলার ৮নং সমুদয়কাঠি ইউনিয়নের শশীদ এলাকার বাসিন্দা ওয়ারেস উদ্দীনের ছেলে। পুলিশের ভাষ্য, আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম বর্তমানে নিষেধাজ্ঞা সত্ত্বেও তা অমান্য করে দলটির রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
আটকের বিষয়টি নিশ্চিত করে নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান বলেন, শোক দিবসের পোস্টার লাগানোসহ সরকারবিরোধী কার্যক্রমের অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।