শনিবার, আগস্ট ১৫, ২০২৬

৩৯ বছরের শিক্ষকতা শেষে অবসরে মিশ্রিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক

মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি: 
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের ৬১ নং মিশ্রিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুল গনি হাওলাদার দীর্ঘ ৩৯ বছরের কর্মজীবন শেষে অবসর গ্রহণ করেছেন। তাঁর অবসর উপলক্ষে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যোগে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বিদায় সংবর্ধনায় শিক্ষক, শিক্ষার্থী, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য ও স্থানীয় ব্যক্তিরা অংশ নেন। এ সময় বক্তারা দীর্ঘ কর্মজীবনে শিক্ষার প্রসার, শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গঠনে প্রধান শিক্ষক আবদুল গনি হাওলাদারের অবদানের কথা স্মরণ করেন।
সহকর্মী ও শিক্ষার্থীরা বলেন, দীর্ঘ শিক্ষকতা জীবনে আবদুল গনি হাওলাদার শুধু পাঠদানেই সীমাবদ্ধ থাকেননি; শিক্ষার্থীদের শৃঙ্খলা, নৈতিকতা ও ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে আন্তরিকভাবে কাজ করেছেন। তাঁর কর্মনিষ্ঠা ও আন্তরিকতা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।
বিদায় অনুষ্ঠানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রিয় শিক্ষককে বিদায় জানাতে গিয়ে অনেক শিক্ষার্থী ও সহকর্মী আবেগাপ্লুত হয়ে পড়েন। তাঁরা বলেন, একজন শিক্ষকের আনুষ্ঠানিক অবসর হলেও তাঁর দেওয়া শিক্ষা, মূল্যবোধ ও আদর্শ শিক্ষার্থীদের জীবনে দীর্ঘদিন পথ দেখাবে।
বিদায় সংবর্ধনায় বক্তারা বলেন, “আপনার বিদায় আমাদের চোখে জল আনে, কিন্তু আপনার আদর্শ আমাদের পথ দেখাবে চিরকাল।”
দীর্ঘ ৩৯ বছরের কর্মজীবনের ইতি টেনে অবসর নেওয়া মো. আবদুল গনি হাওলাদারের অবসর-পরবর্তী জীবন সুস্বাস্থ্য, শান্তি ও আনন্দে কাটুক—এমন প্রত্যাশা করেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীরা।
মহান আল্লাহ তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নেক হায়াত দান করুন—এই দোয়া করেন উপস্থিত সবাই।

আরো পড়ুন

দেড় বছর ধরে দু’বেলার বেশি খাবার জোটেনি রিক্সাচালকের ঘরে

বিশেষ প্রতিবেদক : রিক্সার প্যাডেল ঘুরিয়ে চলতো যে জীবনের চাকা,সে জীবন আজ থমকে গেছে একটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *