শনিবার, আগস্ট ১৫, ২০২৬
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 32768;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 42;

পাওনা টাকা চাওয়ায় চরিত্রহননের অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি ব্যবসায়ী নিরবের

রিয়াজ ফরাজী বোরহানউদ্দিন: ভোলার বোরহানউদ্দিনে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রতিবাদ জানিয়েছেন ব্যবসায়ী মো. নিরব হোসেন মিয়াজী। অভিযোগগুলোকে উদ্দেশ্যপ্রণোদিত ও ব্যবসায়িকভাবে তাকে হেয় করার চেষ্টা দাবি করে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন তিনি।
শনিবার (১৫ আগস্ট) এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশে লিখিত বক্তব্যে এসব দাবি করেন টবগী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও ব্যবসায়ী মো. নিরব হোসেন মিয়াজী।
লিখিত বক্তব্যে নিরব হোসেন মিয়াজী বলেন, গত ৪ আগস্ট স্ট্রোকজনিত কারণে তার দীর্ঘদিনের ব্যবসায়িক অংশীদার সবুজ মারা যান। মৃত্যুর আগে সবুজের কাছে তার ব্যবসায়িক পাওনা হিসেবে ৪ লাখ টাকা ছিল বলে দাবি করেন তিনি। ওই পাওনা টাকার বিপরীতে সবুজ স্বাক্ষরিত একটি চেকও তার কাছে রয়েছে বলে জানান নিরব। বিষয়টি বোরহানগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতিও অবগত বলে দাবি করেন তিনি।
নিরবের ভাষ্য, ব্যবসায়িক অংশীদারের মৃত্যুর পর তিনি পরিবারের কাছে তার পাওনা টাকা চাইলে তারা টাকা পরিশোধের আশ্বাস দেন। তবে এর কয়েকদিন পর, গত ১৪ আগস্ট মৃত সবুজের স্ত্রী মোসা. সোনিয়া তার বিরুদ্ধে চরিত্রহননসহ বিভিন্ন অভিযোগ তুলেছেন বলে তিনি জানতে পারেন।
এতে তিনি সামাজিক ও ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন দাবি করে বলেন, “আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, তাতে আমি হতবাক ও বাকরুদ্ধ। আমি সবুজের কাছে টাকা পাব—এ বিষয়টি বাজারের অনেক ব্যবসায়ী জানেন।”
তিনি আরও বলেন, পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে যদি একজন ব্যবসায়ীকে চরিত্রহননের মতো অভিযোগের মুখোমুখি হতে হয়, তাহলে তিনি কার কাছে ন্যায়বিচার চাইবেন—এমন প্রশ্নও রাখেন তিনি।
নিরব হোসেন মিয়াজী বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা যাচাইয়ে প্রশাসন ও সাংবাদিকদের নিরপেক্ষ তদন্ত করা প্রয়োজন। অভিযোগের সামান্য অংশও সত্য প্রমাণিত হলে তিনি তদন্তের ফল মেনে নেবেন বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।
তিনি বলেন, “আমার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে, তার যদি ১ শতাংশ সত্যতাও পাওয়া যায়, তাহলে প্রশাসন ও আপনারা যে সিদ্ধান্ত দেবেন, তা আমি মাথা পেতে নেব। তবে একই সঙ্গে আমার দাবি, অভিযোগগুলোও যেন নিরপেক্ষভাবে যাচাই করা হয়।”
সংবাদ সম্মেলনে তিনি আরও দাবি করেন, বিষয়টি ব্যক্তিগত বিরোধ হিসেবে না দেখে ব্যবসায়িক লেনদেন, পাওনা টাকার চেক এবং উভয় পক্ষের বক্তব্য যাচাইয়ের মাধ্যমে প্রকৃত ঘটনা বের করা হোক।
এদিকে, মৃত সবুজের স্ত্রী মোসা. সোনিয়ার পক্ষ থেকে করা অভিযোগের বিষয়ে তার বক্তব্য বা অভিযোগের বিস্তারিত এই সংবাদ সম্মেলনে নিরব হোসেনের বক্তব্যের মাধ্যমে উপস্থাপিত হয়েছে। অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
নিরব হোসেন মিয়াজী প্রশাসন, ব্যবসায়ী সমিতি ও সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বিষয়টি নিয়ে কোনো পক্ষের প্রতি পক্ষপাত না করে নথিপত্র, ব্যবসায়িক হিসাব, চেক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য যাচাই করে সত্য উদঘাটন করা হোক।
তার দাবি, তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা সামনে এলে তিনি যেমন তার পাওনা টাকার বিষয়ে ন্যায়সংগত সমাধান পাবেন, তেমনি তার বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা সম্পর্কেও জনমনে বিভ্রান্তি দূর হবে।

আরো পড়ুন

দুর্ঘটনায় আহত সাংবাদিক তুহিনের পাশে রহমাতুল্লাহ

নিজেস্ব প্রতিনিধিঃ সড়ক দুর্ঘটনায় দুই হাতে গুরুতর আহত হয়ে ঢাকায় চিকিৎসাধীন মোহনা টেলিভিশনের রিপোর্টার এবং …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *