বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬

বরিশালে অস্ত্রধারীদের হামলার মামলায় পলাতক প্রধান আসামি সুমন কারাগারে

নিজস্ব প্রতিবেদক: 
বরিশালে দেশীয় অস্ত্র নিয়ে হামলার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি সুমন হাওলাদারকে (৩০) কারাগারে পাঠিয়েছেন আদালত। দীর্ঘদিন পলাতক থাকার পর গত ১১ আগস্ট রবিবার বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানান তিনি। আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।

মামলার বিবরণী অনুযায়ী জানা যায়, পূর্বশত্রুতার জেরে চলতি বছরের গত ২৫ এপ্রিল রাতে তালুকদার চর এলাকায় রাকিব ফকির ও তার ভাই জুয়েল ফকিরের ওপর রামদা ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। হামলায় রাকিব ফকিরের বাম হাতসহ শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয় এবং হাত কেটে পাঁচটি সেলাই দিতে হয়।
এ ঘটনায় ৩০ এপ্রিল রাকিব ফকির বাদী হয়ে সুমন হাওলাদারকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন। মামলার অপর দুই আসামি মামুন ও মিরাজ আগেই কারাগারে গিয়ে বর্তমানে জামিনে রয়েছেন।

এদিকে ঘটনার চার দিন পর (৪ মে) সুমন হাওলাদার বাদী হয়ে রাকিব ফকিরসহ ছয়জনের বিরুদ্ধে একটি পাল্টা মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেপ্তার হয়ে ২২ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হন আহত রাকিব ফকির।
ভুক্তভোগী রাকিব ফকির বলেন, গুরুতর আহত হয়ে চিকিৎসা নেওয়ার পর আমাকে হয়রানি করতে মিথ্যা পাল্টা মামলায় ২২ দিন কারাগারে রাখা হয়েছে। আমি সরকারের কাছে নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচার দাবি করছি।
বর্তমানে দুটি মামলা-ই আদালতে বিচারিক প্রক্রিয়াধীন রয়েছে।

আরো পড়ুন

বরিশালে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক : নজরুল বর্ষ উপলক্ষে বরিশাল সদর উপজেলা প্রশাসনের আয়োজেনে মাদরাসা ও কলেজ পর্যায়ের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *