শনিবার, আগস্ট ১৫, ২০২৬

খালেদা জিয়ার জন্মদিনে বরিশাল মহানগর বিএনপির আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে বরিশাল মহানগর বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

১৫ আগস্ট শনিবার সন্ধ্যায় সদর রোড দলীয় কার্যালয় সম্মুখে এ আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও বরিশাল সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো: মজিবর রহমান সরোয়ার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির (বরিশাল বিভাগ) সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন এবং কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলা পরিষদের প্রশাসক জনাব আকন কুদ্দুসুর রহমান।

বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর বিএনপির সদস্যসচিব মো: জিয়াউদ্দিন সিকদার জিয়া। এ সময় মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

চরফ্যাশনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া জন্মদিন পালিত

চরফ্যাশন প্রতিনিধি : দ্বীপজেলা ভোলার চরফ্যাশনে নানা আয়োজনের মধ্য দিয়ে দেশের তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *