শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬

‘রুপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—ভোলায় শুরু মৎস্য সপ্তাহ

মাকসুদুর রহমান, ভোলা:  ‘রুপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী মৎস্য সপ্তাহ ২০২৬। জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের যৌথ আয়োজনে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শুরু হয়েছে এবারের মৎস্য সপ্তাহ।

রোববার সকালে জেলা প্রশাসন ও জেলা মৎস্য বিভাগের যৌথ আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে শুরু হয় মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিকতা।

দুপুর ১২টার দিকে ভোলা জেলা পরিষদ হলরুমে বেলুন উড়িয়ে মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক ডা. শামিম রহমান।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদ, ভোলা প্রধান নির্বাহী কর্মকর্তা পিন্টু বেপারী,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোহান সরকার পিপিএম,

জেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ দেলোয়ার হোসাইন, ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সজল কুমার দাস।ভোলা সদর উপজেলা জেলে প্রতিনিধি, জনপ্রতিনিধি ও সুধী সমাজের নেতৃবৃন্দ।

উদ্বোধন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ হলের সামনে গিয়ে শেষ হয়।

পরে জেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় ‘মৎস্য সম্পদ রক্ষা, নিরাপদ মৎস্য উৎপাদন এবং মৎস্য চাষে আধুনিক প্রযুক্তি’ শীর্ষক আলোচনা সভা।

সভায় বক্তারা মৎস্য সম্পদ সংরক্ষণ, নিরাপদ মাছ উৎপাদন, জেলেদের জীবনমান উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে মৎস্য উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে সফল জেলে প্রতিনিধিদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে বলে জানিয়েছে আয়োজকরা।

আগামী ১৮ আগস্ট পর্যন্ত চলবে এবারের মৎস্য সপ্তাহ। এ সময়ে মৎস্য মেলা, সেমিনার, মাছের পোনা অবমুক্তকরণসহ বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হবে।

আয়োজকদের আশা, এসব কর্মসূচির মাধ্যমে মৎস্য সম্পদ সংরক্ষণ ও নিরাপদ মৎস্য উৎপাদন সম্পর্কে জনসচেতনতা বাড়বে। পাশাপাশি দেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তায় মৎস্য খাত আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো পড়ুন

বরিশালে ডেঙ্গু প্রতিরোধে জনসম্পৃক্ততা বিষয়ক সভা

নিজস্ব প্রতিবেদক।। বরিশাল জেলা পর্যায়ে ‘ঝুঁকি যোগাযোগ ও জনসম্পৃক্ততা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *