বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬

বাকেরগঞ্জে ৩০ বছর পর ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

বাকেরগঞ্জ প্রতিনিধি : বরিশালের বাকেরগঞ্জে ডাকাতি মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. ফারুক মোল্লাকে (৭০) দীর্ঘ ৩০ বছর পর ঢাকার কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার ফারুক মোল্লা বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের বাকলা উত্তর কাটাদিয়া গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের আব্দুল খালেক মোল্লার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ডাকাতির একটি মামলায় আদালত ফারুক মোল্লাকে ৭ বছরের কারাদণ্ড দেন। সাজা ঘোষণার পর থেকেই তিনি গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যান। এরপর প্রায় ৩০ বছর ধরে তিনি পলাতক ছিলেন।
দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রবিবার (১৬ আগস্ট) রাত সাড়ে ১১টা ৩০ মিনিটের দিকে ঢাকার কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারের পর সাজাপ্রাপ্ত আসামি ফারুক মোল্লাকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে।
দীর্ঘদিন ধরে পলাতক থাকা সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরো পড়ুন

বিএম কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শেখ মো. তাজুল ইসলামকে অবসরজনিত বিদায় সংবর্ধনা

মোঃ মেহেরাব হোসেন রিফাত : সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ, বরিশালের অধ্যক্ষ অধ্যাপক ড. শেখ মো. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *