বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬

বটতলা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সড়ক সংস্কার

মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার তুলাতলী থেকে ডালবুগঞ্জ বাজার, পূর্ব ডালবুগঞ্জ বটতলা হয়ে বাবলাতলা পর্যন্ত গুরুত্বপূর্ণ সংযোগ সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার করেছে পূর্ব ডালবুগঞ্জ বটতলা স্পোর্টিং ক্লাব।
জনসাধারণের চলাচলে দুর্ভোগ কমাতে ক্লাবের সদস্যরা স্বেচ্ছাশ্রমে সড়কের বিভিন্ন ভাঙা ও ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করেন। স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ ও গর্ত সৃষ্টি হওয়ায় পথচারীসহ যানবাহন চলাচলে ভোগান্তি হচ্ছিল। স্বেচ্ছাশ্রমে সংস্কারের ফলে আপাতত স্থানীয় মানুষের চলাচলে কিছুটা স্বস্তি ফিরেছে।
ক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা রুহুল আমিন রিজভী এবং প্রধান পৃষ্ঠপোষক আল আমিন হাওলাদার বলেন, জনসাধারণের দুর্ভোগ লাঘব ও এলাকার উন্নয়নের কথা বিবেচনা করেই স্বেচ্ছাশ্রমে সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে ক্লাবের সদস্যরা অংশগ্রহণ করবেন।
তাঁরা আরও বলেন, এলাকার তরুণদের ইতিবাচক ও সৃজনশীল কাজে সম্পৃক্ত করার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে তাদের সুস্থ বিনোদনের সুযোগ তৈরি করাই ক্লাবের অন্যতম লক্ষ্য।
ক্লাব সংশ্লিষ্টরা জানান, পূর্ব ডালবুগঞ্জ বটতলা স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠার অন্যতম উদ্দেশ্য হলো তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখা, খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁদের সম্পৃক্ত করা। এ ধরনের উদ্যোগের মাধ্যমে একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
স্থানীয়রা বলেন, তরুণদের এমন স্বেচ্ছাসেবী উদ্যোগ শুধু একটি সড়ক সংস্কারের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি সামাজিক দায়িত্ববোধ ও মানবিকতার একটি ইতিবাচক দৃষ্টান্ত।

আরো পড়ুন

বিএম কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শেখ মো. তাজুল ইসলামকে অবসরজনিত বিদায় সংবর্ধনা

মোঃ মেহেরাব হোসেন রিফাত : সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ, বরিশালের অধ্যক্ষ অধ্যাপক ড. শেখ মো. …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *