শনিবার, অক্টোবর ১০, ২০২৬

এলজিআরডি মন্ত্রীর সাথে বরিশাল সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাত

নিজেস্ব প্রতিবেদকঃ রবিবার (২৩ আগস্ট) সকালে নবনিযুক্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খানের সাথে মন্ত্রণালয়ের নিজ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন- বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
সাক্ষাৎকালে নবনিযুক্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্রশাসক। বৈঠককালে বরিশাল নগরীর সার্বিক উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধিকরণ এবং চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে ইতিবাচক আলোচনা অনুষ্ঠিত হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম,এমপি সহ বিভিন্ন সিটি কর্পোরেশনের প্রশাসকবৃন্দ এবং মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আরো পড়ুন

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ১৩ শিক্ষার্থী মনোনীত হয়েছেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *