সভায় এফপিএবি-এর কেন্দ্রীয় প্রতিনিধিদল ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্যসেবা এবং স্বাস্থ্যসম্মত নগর গঠনে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
মতবিনিময় সভায় এফপিএবি-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি হারুন অর রশিদ, সহ-সভাপতি আইয়ুব খান, আইন বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট এ. টি. এম. ফিরোজ আলম আজাদ এবং নির্বাহী পরিচালক ড. নূরুল্লা আউয়াল।
এছাড়াও সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট মীর জাহিদুল কবির জাহিদ, এফপিএবি-এর জেলা কর্মকর্তা আতিকুর রহমান, স্বাস্থ্য অনুরাগী মিতা ফারজানা, মহানগর বিএনপির সদস্য আহমেদ জ্যাকি অনুপম, যুবদল নেতা মোঃ বেলায়েত হোসেনসহ সংগঠনটির অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
সভা শেষে নগরবাসীদের মানসম্মত প্রাথমিক স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনা সুবিধা নিশ্চিত করতে ভবিষ্যতে যৌথভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করা হয়।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।