সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল ৯টায় উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম এর নির্দেশনায় জাতীয় মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলামের তত্ত্বাবধানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও প্রশিক্ষণার্থীরা এতে অংশ নেন।
কর্মসূচিতে পল্লী দারিদ্র্য বিমোচন কর্মসূচির কর্মকর্তা নাসির উদ্দিন, ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশনের কর্মকর্তা আখতারুজ্জামান, তথ্য আপা প্রকল্পের কর্মকর্তা শিল্পী বণিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, গ্রাম আদালত কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি নারায়ণ চন্দ্র, জাতীয় মহিলা সংস্থার সঞ্জয় কুমার ভদ্র ও ভব রঞ্জন হাজরা, ট্রেড প্রশিক্ষিকা কাকুলি খানম, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি মো. আল-আমিনসহ জাতীয় মহিলা সংস্থা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সেলাই প্রশিক্ষণার্থীরা অংশগ্রহণ করেন।
এ সময় উপজেলা পরিষদ চত্বর ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের এলাকা পরিষ্কার রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং নিয়মিত জমে থাকা পানি অপসারণের ওপর গুরুত্বারোপ করেন।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।