বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

সন্ত্রাসের মাধ্যমে অস্থিতিশীল চক্রান্তের প্রতিবাদে পিরোজপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

‎জাকির ফরাজী: দেশে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ তৈরির চক্রান্তের প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।

‎বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত আলোচনা সভার মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।
‎পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি’র সভাপতিত্বে এবং তৌহিদুল ইসলাম তহিদের সঞ্চালনায় আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।
‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি নাসির উদ্দিন মোল্লা।
‎আলোচনা সভা শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি পিরোজপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
‎সমাবেশে বক্তারা বলেন, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে দেশে সন্ত্রাস ছড়িয়ে দিয়ে বিশৃঙ্খলা ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চালাচ্ছে। তবে কোনো চক্রান্তই রাজপথের আন্দোলন ও সাধারণ মানুষের সজাগ অবস্থানকে দমিয়ে রাখতে পারবে না। যেকোনো দেশবিরোধী ষড়যন্ত্র ও অপচেষ্টার বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে রাজপথে কঠোর প্রতিরোধ গড়ে তোলার দৃঢ় হুঁশিয়ারি ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
‎উক্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশে পিরোজপুর জেলা ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের স্বেচ্ছাসেবক দল, বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

আরো পড়ুন

পিরোজপুরে শ্রেণিকক্ষ সংকট কাটাতে পিরোজপুরে দুই শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন উদ্বোধন

জাকির ফরাজী :  ‎পিরোজপুরে শিক্ষার গুণগত মানোন্নয়ন ও ভৌত অবকাঠামোগত প্রসারে এক নতুন দিগন্তের উন্মোচন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *