সোমবার, নভেম্বর ৯, ২০২৬

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুবদল নেতা এমপি নয়নের ঢাকা ত্যাগ

চরফ্যাশন প্রতিনিধি :  কংগ্রেসদের আমন্ত্রণে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে অংশগ্রহণে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর সঙ্গী হয়েছেন যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি।  তিনি গতকাল বুধবার দিনের প্রথম প্রহরে নিউইয়র্ক উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। দলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে বিএনপির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান ২৪ অক্টোবর বৃস্পতিবার ভাষণ দিবেন। জাতিসংঘের সাধারণ অধিবেশনের ৮১তম অধিবেশনে জিয়া পরিবারের তৃতীয় সদস্য  হিসেবে তারেক রহমান প্রথম ভাষণ দিবেন। প্রধানমন্ত্রীর সফর সঙ্গী ভোলা ০৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন প্রধানমন্ত্রীর ভাষণ অধিবেশনে যোগদান ছাড়াও যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সম্মেলনে যোগদান করবেন। এ ছাড়াও যুবদলের কেন্দ্রীয় দ্বিতীয় শীর্ষ এ নেতা সে দেশের বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। আগামী ৩ অক্টোবর তিনি দেশে প্রত্যাবর্তন করবেন বলে জানা গেছে।
ভোলার চরফ্যাশন-মনপুরার আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন তার নিরাপদ যাত্রা ও প্রত্যাবর্তনে যুবদলের সর্বস্তরের নেতাকর্মী ও নির্বাচনী এলাকার জনসাধারণসহ দেশবাসীর দোয়া চেয়েছেন।

আরো পড়ুন

কলাপাড়ায় অবৈধ বালু উত্তোলন, ড্রেজার মালিককে কারাদণ্ড

মহিপুর প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় টিয়াখালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ড্রেজার মালিককে ১০ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *