বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

বরিশালে নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক : নজরুল বর্ষ উপলক্ষে বরিশাল সদর উপজেলা প্রশাসনের আয়োজেনে মাদরাসা ও কলেজ পর্যায়ের প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। ৩০ সেপ্টেম্বর বুধবার সকাল ১০টায় নগরীর এ আর এস বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন বরিশাল সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজহারুল ইসলাম।

বরিশাল সদর উপজেলার বিভিন্ন মাদরাসা ও কলেজের শিক্ষার্থীরা নজরুল সংগীত, আবৃত্তি, হামদ-নাত, অভিনয়, নৃত্য ও রচনা প্রতিযোগিতায় অংশ নেয়। বিকেল ৩টায় একই স্থানে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরিশাল সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এবিএম জাহিদ হোসেন।

আরও উপস্থিত ছিলেন উপজেলা অ্যাকাডেমিক সুপারভাইজার সুচিত্রা বিশ্বাস, বরিশাল জেলা জাসাসের আহবায়ক এসএম সাব্বির নেওয়াজ সাগর ও মহানগর জাসাসের আহবায়ক মীর আদনান আহমেদ তুহিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। উপজেলা পর্যায়ে বিভিন্ন ইভেন্টে প্রথম বিজয়ী শিক্ষার্থীরা জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন।

আরো পড়ুন

আগৈলঝাড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মো. আক্তারুজ্জামান, আগৈলঝাড়াঃ বরিশালের আগৈলঝাড়ায় ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *