রবিবার, অক্টোবর ৪, ২০২৬

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দুই ভাইকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক : বরিশাল সদর উপজেলার বন্দর থানা এলাকার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মৃত্যুর হুমকির স্ট্যাটাস দিয়ে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহতরা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গত ৩ অক্টোবর (শনিবার) রাত ৯টার দিকে বরিশাল বন্দর থানাধীন ৯ নং টঙ্গীবাড়ীয়া ইউনিয়নের নরকাঠি গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন- টুঙ্গীবাড়িয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. জাহাঙ্গীর মোল্লা ও তার ভাই মো. হাসিবুর রহমান অরুন।

আহত জাহাঙ্গীর মোল্লা অভিযোগ করে বলেন, আমাদের পৈত্রিক জমিজমা ভাগাভাগি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। আমার বড় ভাই মো. হারুন মোল্লা এবং তার ছেলে মো. ইমন মোল্লা আমাদের অংশের জমি ও ঘর বারবার দখলের চেষ্টা চালিয়ে আসছে।

ঘটনার দিন সকালে ইমন মোল্লা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আমাদের কুপিয়ে ও হত্যা করার হুমকির স্ট্যাটাস দেয়। পরবর্তীতে রাতে সুযোগ বুঝে আমাদের ওপর হারুন মোল্লা, তার ছেলে ইমন মোল্লা, শাকিল মোল্লা, হারুন মোল্লার স্ত্রী মাসুমা বেগম সহ অজ্ঞাতনামা কয়েকজন সহযোগী ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়।

অপর আহত ভাই মো. হাসিবুর রহমান অরুন জানান, রাত ৯টার দিকে হারুন মোল্লা ও তার ছেলে ইমন মোল্লা হঠাৎ আমাদের ওপর হামলা চালায় এবং কুপিয়ে হত্যার চেষ্টা করে। আমাদের আত্মচিৎকারে স্থানীয়রা এসে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।

এ বিষয়ে আহত পরিবারটি সংশ্লিষ্ট থানাকে অবহিত করেছে এবং হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারপূর্বক কঠোর আইনি শাস্তির দাবি জানিয়েছে। এ বিষয়ে বন্দর থানার অফিসার্স ইনচার্জ ইসমাইল হোসেন জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো পড়ুন

কুয়াকাটায় পর্যটন কার্নিভাল উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসাদুজ্জামান মিরাজ, কুয়াকাটা : আগামী ২৩ ও ২৪ অক্টোবর অনুষ্ঠিতব্য ‘কুয়াকাটা পর্যটন কার্নিভাল ২০২৬’ সফলভাবে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *