মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬

বানারীপাড়ায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত: মাদক নির্মূলে কঠোর অবস্থানের সিদ্ধান্ত

বানারীপাড়া প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সুষ্ঠু রয়েছে বলে জানানো হয় এবং মাদক নির্মূলে প্রশাসন ও পুলিশকে আরও সোচ্চার ও কঠোর হওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

​২৪ নভেম্বর ১০টায় অক্টোবর মাসের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ বায়েজিদুর রহমান সভায় সভাপতিত্ব করেন।

​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল -২ আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রাসেল মুন্সী এবং বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মজিবুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহে আলম মিয়া, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা, সিনিয়র সহ-সভাপতি মঞ্জুর খান,পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আঃ সালাম,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সবুর খান, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মল্লিক, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক মল্লিক, উপজেলা যুবদলের সভাপতি সাব্বির আহমেদ সুমন হাওলাদার,সাধারন সম্পাদক মোঃ রিয়াজ ফকির , উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও বানারীপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক জাকির হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিয়াজ ফকির এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ রুবেল হাওলাদার।

​সভায় বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ মজিবুর রহমান গত এক মাসের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিশদভাবে তুলে ধরেন এবং জানান যে, বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপরাধ দমন ও মাদক নির্মূলে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ সর্বদা তৎপর রয়েছে উল্লেখ করে তিনি বলেন, উপজেলার বিভিন্ন এলাকা থেকে মাদক কারবারি ও সেবীদের আটক করতে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

​বিস্তারিত আলোচনা শেষে মাদক বিস্তারের বিরুদ্ধে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, জনসচেতনতা বৃদ্ধি এবং হটস্পট চিহ্নিত করে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সমন্বয়ে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে গ্রাম-পুলিশের দায়িত্ব যথাযথ পালন এবং প্রতিটি ইউনিয়নে নিয়মিত সভা করার ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া সামাজিক সম্প্রীতি বজায় রাখতে বানারীপাড়াবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করেন সংশ্লিষ্টরা।

আরো পড়ুন

বরিশাল মহানগরীর মজলিসে শুরার প্রথম অধিবেশন সম্পন্ন, ২৫ সদস্যদের পূর্ণাঙ্গ কমিটি গঠন নতুন মহানগর সেক্রেটারি মাওলানা আতিকুল্লাহ্

নিজস্ব প্রতিবেদক:  ২০২৭-২০২৮ কার্যকালের জন্য বরিশাল মহানগরীর মহানগরীর মজলিসে শুরার প্রথম অধিবেশন সম্পন্ন, শুরার অধিবেশনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *