মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২৬

বানারীপাড়ায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

বানারীপাড়া প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় কৃষি পুনর্বাসন ও কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি ২০২৬-২৭ অর্থবছরে সয়াবিন, খেসারী ও মুগ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বানারীপাড়ার আয়োজনে এ বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মো: বায়েজিদুর রহমান এবং স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার জনাব মো: আবু হাসনাইন।

​প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু বলেন, “কৃষক বাঁচলে দেশ বাঁচবে, আর কৃষকের ঘামেই সচল থাকে আমাদের অর্থনীতির চাকা। দেশের মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার মূল কারিগর আমাদের প্রান্তিক কৃষকরা। তাই কৃষকদের শ্রমের যথাযথ মূল্যায়ন করতে হবে এবং বীজ, সার ও সেচসহ কৃষি খাতের যেকোনো সংকট সরকারিভাবে দ্রুত সমাধান করা হবে। বর্তমান সরকার কৃষকের পাশে আছে এবং কৃষিকে লাভজনক ও আধুনিক করতে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।”

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: রাসেল মুন্সি, উপজেলা বিএনপির সভাপতি মো: শাহ আলম মিয়া, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা, সিনিয়র সহ-সভাপতি মনজুর খান, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মল্লিক, উপজেলা যুবদলের সভাপতি মো: সাব্বির আহমেদ সুমন হাওলাদার, সাধারণ সম্পাদক মিজান ফকির এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও বানারীপাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো: সাইদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​বক্তারা কৃষকদের স্বাবলম্বী হয়ে ওঠার জন্য আধুনিক ও সঠিক চাষাবাদ বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। আলোচনা সভা শেষে উপস্থিত অতিথিবৃন্দ প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন।

আরো পড়ুন

বরিশাল মহানগরীর মজলিসে শুরার প্রথম অধিবেশন সম্পন্ন, ২৫ সদস্যদের পূর্ণাঙ্গ কমিটি গঠন নতুন মহানগর সেক্রেটারি মাওলানা আতিকুল্লাহ্

নিজস্ব প্রতিবেদক:  ২০২৭-২০২৮ কার্যকালের জন্য বরিশাল মহানগরীর মহানগরীর মজলিসে শুরার প্রথম অধিবেশন সম্পন্ন, শুরার অধিবেশনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *