বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬

বানারীপাড়া প্রেসক্লাবের সাংবাদিক এস মিজানের দাফন সম্পন্ন

বানারীপাড়া প্রতিনিধি।।

বরিশালের বানারীপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাকের বানারীপাড়া উপজেলা প্রতিনিধি এস মিজানুল ইসলামের দাফন সম্পন্ন হয়েছে।

তার পারিবারিক সুত্রে জানাগেছে ২৮জুলাই (সোমবার) সকাল ৬.১০মিনিটে তিনি বরিশাল শেবাচিম হাসপাতালে স্টোকজনিত কারনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ২৮জুলাই (সোমবার) জোহর নামাযের পর বানারীপাড়া কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তার প্রথম জানাযা সম্পন্ন হয়।

এরপর আসরের নামাজের পর উপজেলার সৈয়দকাঠিতে তার জন্মস্থানে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ও একমাত্র ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি পৌরসভার ২নং ওয়ার্ডের নিজ বাসায় বসবাস করতেন এবং দীর্ঘদিন সাংবাদিকতার সাথে জড়িত ছিলেন। তার মৃত্যুতে বানারীপাড়া প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন সামাজিক ও সংস্কৃতিমনা ব্যক্তিবর্গ এবং
বিভিন্ন শ্রেণিপেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।

আরো পড়ুন

বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদক : বরিশাল সদর উপজেলায় ‘নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *