রবিবার, নভেম্বর ৮, ২০২৬

বরিশাল বিভাগ

অপপ্রচারের প্রতিবাদে সরব বাংলাদেশি সাংস্কৃতিক জোটভুক্ত বিভিন্ন সংগঠন

খবর বিজ্ঞপ্তি : আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে,  বাংলাদেশি সাংস্কৃতিক জোট বরিশাল ও  জাসাস বরিশাল জেলা দক্ষিণের আহ্বায়ক এস এম সাব্বির নেওয়াজ সাগর এর সাংগঠনিক তৎপরতায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহলের ইশারা ও পৃষ্ঠপোষকতায় চল্লিশোর্ধ এক নারী অনলাইন মিডিয়া, সাংস্কৃতিক অঙ্গণসহ নানা মহলে মিথ্যা ও বানোয়াট অশালীন খবর প্রচার করে আসছে। যা নিয়ে ইতিপূর্বে তার বিরুদ্ধে গত ২৮ আগস্ট বরিশাল …

আরো পড়ুন

বৈষম্যহীন সমাজ গঠনে তরুণদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে বরিশালে ব্যতিক্রমী কর্মশালা

নিজস্ব প্রতিবেদক : জেন্ডার সমতা প্রতিষ্ঠা, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে তরুণদের সচেতনতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বরিশালে অনুষ্ঠিত হয়েছে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের দিনব্যাপী ইন্টারঅ্যাকটিভ ক্যাপাসিটি বিল্ডিং সেশন। শুক্রবার (৬ নভেম্বর) সকালে বরিশাল নগরীর লঞ্চঘাট সংলগ্ন হোটেল রিচমার্টের কনফারেন্স রুমে ‘Inclusive Interactive Capacity Building Discussions’ শীর্ষক এ সেশনের আয়োজন করা হয়। সেশনে জেন্ডার স্টেরিওটাইপস বা লিঙ্গভিত্তিক প্রচলিত ধারণা …

আরো পড়ুন

শ্মশান দীপালি: আলোয় আলো আকাশ

কমল সেনগুপ্ত : বরিশাল মহাশ্মশান। সূর্যদেব তখন অস্তাচলে। গোধূলি বিকেল। আকাশজুড়ে রঙের খেলা। কোথাও ছাই কোথাও লালচে-কমলা বর্ণ। বরিশাল মহাশ্মশান তখন লোকে লোকারণ্য। সবাই প্রয়াতদের প্রিয়জন। একে একে প্রতিটি স্মৃতি স্তম্ভে জ্বলে উঠল প্রদীপ আর মোমবাতি। এক, দুই করে হাজার পেরিয়ে লক্ষাধিক। চারদিকে ধূপের ধোয়া। সমাধিতে সুগন্ধী ফুলের শ্রদ্ধাঞ্জলি। বাতাসে ধুপ আর ফুলের মিষ্টি গন্ধ। কোথাও চোখের জল, কোথাও গীতা …

আরো পড়ুন

চরফ্যাশনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশনে জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে কর্মসূচি পালনের পাশাপাশি উপজেলা প্রশাসন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও আলোচনা সভাসহ নানা আয়োজন করা হয়। শনিবার (৭ নভেম্বর) সকাল ৮টায় চরফ্যাশন উপজেলা বিএনপির কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে …

আরো পড়ুন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস

এ্যাড. নাজিমউদ্দিন আহমেদ পান্না।। ব্রিটিশ উপনিবেশিক শাসনামলে মঙ্গল পান্ডের নেতৃত্বে সিপাহী বিদ্রোহ হয়েছিল। সে বিদ্রোহে জনগণের অংশগ্রহণ ছিলনা। তবে ১৯৭৫ সালের ৭ ই নভেম্বর ঘটেছিল সিপাহী জনতার অভ্যুত্থান। এই অভ্যুত্থানে মূল চালিকা শক্তি ছিল সিপাহী জনতা। এই অভ্যুত্থানের পিছনে অনেকগুলো প্রেরণা কাজ করেছিল । ১৯৪৭ সাল থেকে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত উপনিবেশবাদ বিরোধী সংগ্রাম। স্বাধীনতাত্তোর সম্প্রসারণবাদ ও আধিপত্যবাদ নিয়ন্ত্রিত …

আরো পড়ুন

কলাপাড়ায় অবৈধ বালু উত্তোলন, ড্রেজার মালিককে কারাদণ্ড

মহিপুর প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় টিয়াখালী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ড্রেজার মালিককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজারটি বিনষ্ট করা হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) বেলা ২টার দিকে উপজেলার ধানখালী ইউনিয়নের মৃধা বাড়ির পাশে টিয়াখালী নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও …

আরো পড়ুন

বরিশাল জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর ড. মাহফুজুর রহমানের শপথ গ্রহণ

নিজস্ব প্রতিবেদক: ইসলামী আন্দোলনের অগ্রযাত্রায় নেতৃত্বের আনুগত্য অপরিহার্য- অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের নতুন আমির নির্বাচিত হয়েছেন ড. এস.এম. মাহফুজুর রহমান। নবনির্বাচিত আমীরের শপথ গ্রহণ উপলক্ষে শুক্রবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৯ টায় নগরীর একটি মিলনায়তনে বিশেষ দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়। জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও বরিশাল জেলার সদ্য বিদায়ী আমীর মাওলানা …

আরো পড়ুন

অসহায় বৃদ্ধের চিকিৎসায় মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়াল কলাপাড়া উপজেলা প্রেসক্লাব

মহিপুর প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় সহায়-সম্বলহীন ৮০ বছর বয়সী বৃদ্ধ আয়েজ উদ্দিন তালুকদারের চিকিৎসায় মানবিক সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের সদস্যরা। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন পশ্চিম বাদুরতলী এলাকার ওই বৃদ্ধের খোঁজখবর নেন প্রেসক্লাবের সদস্যরা। এ সময় তাঁর প্রয়োজনীয় ওষুধের ব্যবস্থা করে দেন তাঁরা। জানা গেছে, আয়েজ উদ্দিন তালুকদার একসময় কলাপাড়া পৌরশহরের রাস্তার পাশের ফুটপাতে সবজি বিক্রি …

আরো পড়ুন

জিয়ানগরে বালিপাড়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী আব্দুল জলিল শেখ, গণসংযোগে সরব

জাকির ফরাজী, নিজস্ব প্রতিবেদক: পিরোজপুরের জিয়ানগর উপজেলার ৩ নম্বর বালিপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে আগাম নির্বাচনী তৎপরতা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপের মধ্যে বিএনপির দলীয় মনোনয়ন পেতে মাঠে সক্রিয় হয়েছেন সদ্য সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুল জলিল শেখ। গণসংযোগ, কুশল বিনিময় ও প্রচার-প্রচারণায় সরব হয়ে উঠেছেন তিনি। স্থানীয় সমর্থকদের দাবি, জনপ্রতিনিধি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন এবং …

আরো পড়ুন

ইসলামী আন্দোলনের কর্মীদের দাওয়াতি কার্যক্রমকে আরও বেগবান করতে হবে : এ্যাড. মতিউর রহমান আকন্দ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর উদ্যোগে দিনব্যাপী রুকনপ্রার্থী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) আয়োজিত এ শিক্ষাশিবিরে সংগঠনের আদর্শ, লক্ষ্য-উদ্দেশ্য, সাংগঠনিক কার্যক্রম, কর্মীদের নৈতিক ও চারিত্রিক উন্নয়ন এবং ইসলামী সমাজ বিনির্মাণে দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বরিশাল মহানগর জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মাহমুদ হোসেন দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে …

আরো পড়ুন