রবিবার, জুন ২১, ২০২৬

বরিশাল বিভাগ

তালতলীতে প্রতিবেশীকে হত্যা করতে না পেরে তার দুটি গরু কুপিয়ে জখম

আমতলী প্রতিনিধি : বরগুনার তালতলীতে প্রতিবেশী বাহাদুর প্যাদাকে হত্যা করতে গিয়ে তাকে না পেয়ে তার দুইটি গরু কুপিয়ে জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পঁচাকোড়ালিয়া ইউনিয়ন নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ সহ-সভাপতি ছত্তার হাওলাদারের নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনী এমন কাজ করেছেন বলে বাহাদুর প্যাদা অভিযোগ করেছেন। ঘটনা ঘটেছে বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে তালতলী উপজেলার হুলাটানা গ্রামে। জানাগেছে, তালতলী উপজেলা পচাকোড়ালিয়া ইউনিয়ন …

আরো পড়ুন

পরকীয়ায় বাঁধা দেওয়ায় স্কুল শিক্ষিকা স্ত্রীকে মারধরের অভিযোগ

ফরিদ আহমেদ, নেছারাবাদ : পিরোজপুরের নেছারাবাদ উপজেলা পরিষদের সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর (সিএ) রনজিৎ হালদারের বিরুদ্ধে স্ত্রীকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে। বুধবার (৩ জুন) সন্ধ্যায় স্বামীর মারধরে আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিতে এসে কান্নাজড়িত কণ্ঠে বিচার দাবি করেছেন স্ত্রী পপি রানী মিস্ত্রী। নির্যাতিতা পপি রানী মিস্ত্রি  উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা পদে কর্মরত রয়েছেন। পপি রানী মিস্ত্রীর …

আরো পড়ুন

সরকার দ্রব্যমূল্য না কমালে জামায়াতে ইসলামী জনগণকে নিয়ে রাজপথে নামবে: জহির উদ্দিন বাবর

নিজস্ব প্রতিবেদক : সরকার একের পর এক নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করে যাচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জনগণের জীবনযাপন দুর্বিষহ হয়ে উঠেছে। বর্তমান সরকার যদি জনগণের ওপর এই পীড়নমূলক নীতি বন্ধ না করে, তবে জনগণের দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের সকল জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার প্রতিরোধ গড়ে তুলবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির …

আরো পড়ুন

‎টরকী বন্দরে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি ও হামলার অভিযোগে বিক্ষোভ

সোলায়মান তুহিন, গৌরনদী : ‎বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরে দুই ব্যবসায়ীর কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবি এবং মারধরের অভিযোগে আওয়ামী লীগ নেতা রেজাউল শিকদারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করেছেন ব্যবসায়ী ও স্থানীয় জনগণ। ‎ ‎অভিযোগ সূত্রে জানা যায়, টরকী বন্দরের বিশিষ্ট টিন ব্যবসায়ী শিশির রাহা ও নুরুল ইসলামের কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করা …

আরো পড়ুন

মনপুরায় মানবপাচারের শিকার প্রবাসীদের আর্তনাদ

মহিব্বুল্যাহ ইলিয়াছ, মনপুরা : ভোলার মনপুরায় মালদ্বীপে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ, নির্যাতন ও মানবপাচারের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন কয়েকজন প্রবাসী। তারা অভিযুক্ত হিসেবে উপজেলার এক ব্যক্তি জাকির ও তার পিতা জাফরের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। বুধবার মনপুরায় আয়োজিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা দাবি করেন, মালদ্বীপে ভালো চাকরির ব্যবস্থা করে দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে লাখ লাখ টাকা নেওয়া হলেও …

আরো পড়ুন

গৌরনদীতে মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড

সোলায়মান তুহিন, গৌরনদী : বরিশালের গৌরনদী উপজেলার চাদশী ইউনিয়নে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) পরিচালিত এ অভিযানে এক মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ড প্রদান করা হয়। উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক সেবনের সঙ্গে জড়িত ছিলেন। তার কর্মকাণ্ডের কারণে এলাকায় শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছিল বলে স্থানীয় বাসিন্দাদের …

আরো পড়ুন

হিজলায় মেঘনার ভাঙন রোধে স্থায়ী বাঁধের দাবিতে মানববন্ধন

হিজলা প্রতিনিধি : বরিশালের হিজলা উপজেলায় মেঘনা নদীর তীব্র ভাঙন থেকে বসতভিটা ও ফসলি জমি রক্ষায় স্থায়ী নদী বাঁধের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। বৃহস্পতিবার (০৪ জুন) সকালে হিজলা উপজেলার গৌরবদী ইউনিয়নের মেঘনার তীরে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা জানান, বিগত অনেক বছর ধরে বর্ষা মৌসুমে শাওড়া থেকে ধূলখোলা ইউনিয়নের মাটিয়ালা গ্রাম পর্যন্ত ৮টি গ্রাম মেঘনার গর্ভে …

আরো পড়ুন

ভোলায় ফ্ল্যাট থেকে গৃহবধূর লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

ফারহান হাসান : ভোলা শহরের উকিলপাড়া এলাকার একটি আবাসিক ভবনের ফ্ল্যাট থেকে সুমাইয়া আক্তার মিতু (২২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) সকালে ভবনটির পঞ্চম তলার একটি কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকে স্বামী ও তাঁর পরিবারের কয়েকজন সদস্যকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে স্থানীয় সূত্র। মৃত সুমাইয়া আক্তার মিতু দৌলতখান …

আরো পড়ুন

অবহেলায় হারিয়ে যাচ্ছে কুয়াকাটার ঐতিহ্যবাহী খাস পুকুর

মাহতাব হাওলাদার, মহিপুর : পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পর্যটন নগরী কুয়াকাটার অন্যতম ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ জলাশয় ‘খাস পুকুর’ দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও অবহেলায় আজ অস্তিত্ব সংকটে পড়েছে। কুয়াকাটা পৌরসভার একমাত্র সরকারি মিঠাপানির এই পুকুরটি স্থানীয়দের কাছে দীর্ঘদিন ধরে ‘খাস পুকুর’ নামে পরিচিত। সমুদ্রবেষ্টিত কুয়াকাটায় মিঠাপানির উৎস অত্যন্ত সীমিত। ফলে পুকুরটি শুধু স্থানীয় বাসিন্দাদের জন্যই নয়, প্রতিদিন আগত হাজারো পর্যটকের কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। …

আরো পড়ুন

ইসলামী ব্যাংক গ্রাহকদের আন্দোলন অব্যাহত,  বরিশাল শাখায় একঘন্টা লেনদেন বন্ধ

নিজস্ব প্রতিবেদক : ইসলামী ব্যাংক এর নবনিযুক্ত চেয়ারম্যান খুরশিদ আলমকে এস আলমের দোসর আখ্যা দিয়ে তার অপসারণ ও ব্যাংকটিকে দখলমুক্ত রাখার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও কলম বিরতি পালন করেছে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম। ৪ জুন বৃহস্পতিবার সকাল ৯টায় নগরীর বগুড়ারোড শাখার সামনে এসব কর্মসূচী পালিত হয়। এতে সভাপতিত্ব করেন গ্রাহক ফোরামের আহবায়ক প্রফেসর আব্দুর রব। গ্রাহক নেতৃবৃন্দ ব্যাংকের শাখায় …

আরো পড়ুন