পরাগ সরদার : বরিশালে কুরআন হাদীস অধ্যায়ন ও কল্যাণ ফোরামের চর্তুদশ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় বরিশাল নগরীর পশ্চিম বগুড়া জামে মসজিদ কমপ্লেক্সে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের সভাপতিত্ব করেন কুরআন-হাদীস অধ্যায়ন ও কল্যাণ ফোরামের সভাপতি অধ্যাপক মো. নূরুল হক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুরআন-হাদীস অধ্যায়ন ও কল্যাণ ফোরামের সাবেক সভাপতি ও উপদেষ্টা অধ্যক্ষ আ.খা.মো. আবদুর রব।
সম্মেলনের শুরুতে পবিত্র কুরআনুল কারীম থেকে দারস পেশ করেন বাকেরগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুজাফর মুহাঃ হাবীবুর রহমান। দারসুল হাদীস পাঠন করেন প্রফেসর ড. মোঃ মোয়াজ্জেম হেসাইন। সম্মেলনে ইসলামী সংগীত পরিবেশন করেন বরিশাল সংস্কৃতি কেন্দ্রের শিল্পী মোঃ আব্দুল হাই, আযাদ আলাউদ্দীন, মোঃ আব্দুল মান্নান, পরাগ সরদার।
সম্মেলনে বার্ষিক প্রতিবেদন পাঠ করেন কুরআন-হাদীস অধ্যায়ন ও কল্যাণ ফোরামের সাধারণ সম্পাদক প্রফেসর মো. আলী আহমেদ হাওলাদার। অর্থ সম্পাদকের বর্ষিক প্রতিবেদন পেশ করেন মোঃ সুলতান আহদে। সভায় সকলের মাঝে সংগঠনের ম্যাগাজিন ‘আন্নূর’ বিতরণ করা হয়।
সম্মেলনে কুরআন-হাদীস অধ্যায়ন ও কল্যাণ ফোরামের সভাপতি অধ্যাপক মো. নূরুল হক বলেন, ফোরামটি অরাজনৈতি সংগঠন হওয়ায় এখানে যুক্ত হয়ে কুরআন হাদীস অধ্যায়নের পাশাপাশি মানব কল্যাণের কাজ করার যথেষ্ঠ সুযোগ রয়েছে।
বরিশালের সম্মানিত গুনী ব্যক্তিবর্গ শুভেচ্ছা বক্তব্য পেশ করে তাদের বক্তব্যের মূলবার্তা হলো দুনিয়ার সময়কে কাজে লাগিয়ে পরপারে মুক্তি পাওয়া যায়। পরে ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি উদ্যোক্তা প্রফেসর এম মোয়াজ্জেম হোসেন মিয়া সহ প্রায় ৪৬ জন সদস্যদের জন্য দোয়া করা হয়েছে।
সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বরিশাল অবসরপ্রাপ্ত সরকারী কলেজ শিক্ষক সমিতি সভাপতি প্রফেসর হারুন উর রশিদ, বরিশাল লুৎফর রহমান ক্যাডেট মাদরাসার পরিচালক মাওলান এ কিউ এম আব্দুল হাকীম মাদানী, বরিশাল অবসরপ্রাপ্ত সরকারী কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর কাজী নজরুল ইসলাম, বরিশাল জমজম নার্সিং কলেজের চেয়ারম্যান আলহাজ্ব মাসুদুল হক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্ধশতাধিক দেশ বরেণ্য জ্ঞানী-গুনী, শিক্ষানুরাগী, ডাক্তার, প্রকৌশলী, সমাজ সেবক, অবসরপ্রাপ্ত ১ম শ্রেণীর ও বিভিন্ন পেশার কর্মকর্তাবৃন্দ যারা নিয়মিত কুরআন-হাদীস অধ্যায়ন করে এবং মানব কল্যাণের কাজ করছে।
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।