বুধবার, মার্চ ১৮, ২০২৬

বরিশাল বিভাগ

ভোলায় যৌথ বহিনীর অভিযানে দুজন আটক

ভোলা প্রতিনিধি : ‎নৌবাহিনীর টহল কার্যক্রমে নিয়োজিত একটি কন্টিনজেন্ট শনিবার (০৭ ফেব্রুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বালিয়াকান্দী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। ‎ ‎ভোলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সার্বিক নিরাপত্তা জোরদার এবং অপরাধ দমনের লক্ষ্যে শনিবার (৭ ফেব্রুয়ারি) দায়িত্বপ্রাপ্ত এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনী, নিয়মিত অভিযান ও টহল কার্যক্রম পরিচালনা …

আরো পড়ুন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ববি প্রতিনিধি : বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) প্রকাশ্যে প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ছাত্রশিবিরের বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশের আয়োজন করে। সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর সামনে থেকে র‍্যালিটি শুরু হয়। ‘মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি আগামীর বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে র‍্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে গ্রাউন্ড ফ্লোরে এসে সমাবেশের …

আরো পড়ুন

‎‎বরিশাল-১ আসনে ধানের শীষের পোলিং এজেন্ট প্রশিক্ষণ ও নারীদের বিশাল ভ্যান র‍্যালী

সোলায়মান তুহিন, গৌরনদী : ‎আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য এম. জহির উদ্দিন স্বপন ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ, জনসভা, পোলিং এজেন্ট প্রশিক্ষণ কর্মশালা এবং নারীদের অংশগ্রহণে দীর্ঘ ভ্যান র‍্যালীতে অংশ নিয়েছেন। ‎ ‎শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের …

আরো পড়ুন

‎গৌরনদীতে সাংবাদিকদের সঙ্গে জামায়াতে ইসলামীর প্রার্থীর মতবিনিময়

সোলায়মান তুহিন,‎ গৌরনদী : ‎আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল–১ (গৌরনদী–আগৈলঝাড়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দল সমর্থিত প্রার্থী হাফেজ মাওলানা মোঃ কামরুল ইসলাম খানের সঙ্গে গৌরনদী প্রেসক্লাবের সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ‎ ‎বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি ২০২৬) বাদ মাগরিব গৌরনদী প্রেসক্লাবে আয়োজিত এ সভায় স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় প্রার্থী হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান …

আরো পড়ুন

জিয়াউর রহমানের চেয়ে বড় ইসলামী শাসক কারা -মেজর হাফিজ

এরশাদ সোহেল/মনিরুল ইসলাম ইকরাম, তজুমদ্দিন: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ (তজুমদ্দিন-লালমোহন)আসনের বিএনপি মনোনিত প্রার্থী মেজর অব:হাফিজ উদ্দিন আহমদ বলেছেন,রাসূল (সা:) যেভাবে ইসলামী শাসন কায়েম করেছে বিএনপি ক্ষমতায় গেলে সেভাবেই ইসলামী শাসন কায়েম করবে। তিনি বলেন,প্রকৃত ইসলামী শাসক ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।জিয়াউর রহমানের থেকে বড় ইসলামী শাসক কারা? মেজর হাফিজ জামায়াত ইসলামীর সমালোচনা করে বলেন,এ দেশে জামায়াত ইসলামী দ্বারা …

আরো পড়ুন

বানারীপাড়ায় সেনাবাহিনীর হাতে ৬ জুয়ারি আটক

মাইদুল ইসলাম শফিক, বানারীপাড়া : বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নের উমারেরপাড় এলাকা থেকে জুয়া খেলার সময় ৬ জন জুয়ারীকে হাতেনাতে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি চৌকস দল বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে। জানা যায়, গত ৫ জানুয়ারি রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে বানারীপাড়া আর্মি ক্যাম্পের আওতাধীন ৭ পদাতিক ডিভিশনের ৬ পদাতিক ব্রিগেডের অন্তর্গত ৬২ ইস্ট …

আরো পড়ুন

বোরহানউদ্দিনে জামায়াতের মহিলা বিভাগের সমাবেশ অনুষ্ঠিত

বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের উদ্যোগে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি ) সকাল ৯টায় বোরহানউদ্দিন সরকারি হাই স্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা-২ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি ফজলুল করিম। তিনি তার বক্তব্যে নারীদের সামাজিক ও নৈতিক ভূমিকার গুরুত্ব তুলে ধরেন এবং দেশের সার্বিক কল্যাণে ইসলামী আদর্শ …

আরো পড়ুন

বোরহানউদ্দিনে উপজেলা জামায়াতের উদ্যোগে বিশাল যুব সমাবেশ অনুষ্ঠিত

বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে তিনটায় বোরহানউদ্দিন সরকারি হাই স্কুল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ভোলা-২ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি ফজলুল করিম বলেন, “আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে ভোলাতে একটি বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। পাশাপাশি …

আরো পড়ুন

জামায়াত ক্ষমতায় এলে দেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত হবে- ডাকসু ভিপি সাদিক কায়েম

বুলবুল আহমেদ, রাজাপুর : ঝালকাঠির রাজাপুর উপজেলা সদরের বাইপাস মোড়ে আজ বুধবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে এক নির্বাচনী পথসভায় বক্তব্য দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর ভিপি সাদিক কায়েম। এ সময় তিনি ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ড. ফয়জুল হকের পক্ষে ভোট চান। পথসভায় সাদিক কায়েম বলেন, জামায়াত ক্ষমতায় গেলে দেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত হবে। তারা …

আরো পড়ুন

ঐতিহ্যবাহী শীতলপাটি পেয়ে মঞ্চেই শুয়ে পড়লেন জামায়াত আমির

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে রাজনৈতিক জনসভা শেষে এক ভিন্ন ও মানবিক দৃশ্যের অবতারণা ঘটে। মুহূর্ত আগেও যিনি বক্তব্য দিয়ে রাজনৈতিক মঞ্চ সরগরম করেছিলেন, কিছুক্ষণ পরেই তিনি শীতলপাটির উপর শুয়ে পড়ে সবাইকে চমকে দেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। …

আরো পড়ুন