বৃহস্পতিবার, জুন ১৮, ২০২৬

বরিশাল বিভাগ

কলাপাড়ায় অটোচালক অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি, গ্রেপ্তার- ৩

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া: কলাপাড়ায় এক ব্যাটারিচালিত অটোভ্যান চালককে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে অপহৃত যুবককে জীবিত উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে তার ব্যবহৃত অটোভ্যান ও দুটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, মহিপুর উপজেলার ধুলাসার ইউনিয়নের তারিকাটা এলাকার বাসিন্দা মো. হাসানের ছেলে মো. রাফি খান (১৯) …

আরো পড়ুন

নেছারাবাদে সরকারি স্কুলের গাছ কেটে নেওয়ার অভিযোগ স্থানীয় প্রভাবশালীর বিরুদ্ধে 

ফরিদ আহমেদ, নেছারাবাদ প্রতিনিধি : পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ৫ নং জলাবাড়ি ইউনিয়নের ‘মাদ্রা ঝালকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়’ প্রাঙ্গনের পাঁচ লাখ টাকা মূল্যের মেহগনি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে। সোমবার ( ১৫ জুন )  সকাল থেকে দুপুর পর্যন্ত গাছ কাটার কাজ চলতে দেখে বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ হুমাউন কবির ও বিদ্যালয়ের শুভাকাঙ্ক্ষী মোঃ মিজানুর রহমান স্থানীয় প্রভাবশালী …

আরো পড়ুন

কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচনে সদস্য পদ প্রার্থী এসএম আলমগীর হোসেনের দোয়া ও সমর্থন কামনা

মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচনে কার্যনির্বাহী কমিটির সদস্য পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন এসএম আলমগীর হোসেন। তিনি সাংবাদিকতা পেশার সঙ্গে জড়িত গণমাধ্যমকর্মীদের পূর্ণ সমর্থন নিয়ে নির্বাচনী মাঠে অংশ নিচ্ছেন বলে জানান। মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর থেকেই তিনি নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তিনি ব্যবসায়ী সমাজসহ সাধারণ ভোটারদের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন। এসএম আলমগীর …

আরো পড়ুন

বিশ্বকাপের ফুটবল উন্মাদনায় কলাপাড়ার নতুন আকর্ষণ ‘ব্রাজিল গেট’

মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি: ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় যখন পুরো দেশ রঙিন উৎসবে মেতে উঠেছে, তখন সেই আবেগের অনন্য বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে পটুয়াখালীর কলাপাড়ায়। প্রিয় দলের প্রতি ভালোবাসা ও সমর্থন জানাতে শহরের বিভিন্ন স্থানে ব্যানার, তোরণ, ফেস্টুন ও পতাকা টানানো হলেও এবার সবার নজর কেড়েছে ব্যতিক্রমধর্মী একটি ‘ব্রাজিল গেট’। উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন শহরের প্রবেশমুখে ব্রাজিল সমর্থকদের উদ্যোগে নির্মিত হয়েছে প্রায় ৩০ …

আরো পড়ুন

বিশ্বকাপের রঙে সেজেছে হাজীপুর–সোনাতলা সেতু

মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি: ফুটবল আর প্রকৃতির সৌন্দর্যের অনন্য মেলবন্ধন উপভোগ করতে ঘুরে আসতে পারেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার হাজীপুর–সোনাতলা সেতুতে। ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবলকে ঘিরে বিশ্বের প্রায় সব অংশগ্রহণকারী দেশের পতাকায় সজ্জিত এই সেতু এখন দর্শনার্থীদের জন্য এক অনন্য আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। রঙিন পতাকার সারি আর মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশের সমন্বয়ে সেতুটি যেন উৎসবের এক নতুন আবহ তৈরি করেছে। চারপাশের …

আরো পড়ুন

২০০ বছরের ঐতিহ্যের সাক্ষী মিশ্রীপাড়ার বটগাছ, সংরক্ষণের আশ্বাস ইউএনও’র

মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মিশ্রীপাড়ায় প্রকৃতির বুকে ইতিহাসের নীরব সাক্ষী হয়ে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে প্রায় ২০০ বছরেরও বেশি পুরোনো এক বিশাল বটগাছ। যুগের পর যুগ, প্রজন্মের পর প্রজন্ম এবং অসংখ্য প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে টিকে থাকা এই বৃক্ষ আজও বহন করে চলেছে এলাকার ঐতিহ্য, সংস্কৃতি ও স্মৃতির অমূল্য ইতিহাস। স্থানীয় বাসিন্দাদের কাছে এটি …

আরো পড়ুন

পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কমিটি ঘোষণা

পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের পূর্ববর্তী কমিটির মেয়াদ শেষ হওয়ায় সদস্যদের মতামতের ভিত্তিতে দ্বিতীয় মেয়াদের জন্য দৈনিক ভোরের পাতা পত্রিকার জেলা প্রতিনিধি মো. নাছির উদ্দীনকে সভাপতি এবং জিটিভি (গাজী টেলিভিশন) ও দৈনিক গণকণ্ঠ পত্রিকার পিরোজপুর প্রতিনিধি মো. নাঈম হোসেন তালুকদারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। সোমবার (১৫ জুন) পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা …

আরো পড়ুন

বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : তিনদিন আগে নিখোঁজ অটোরিকশা চালক নিহত নাজমুল মোল্লার (২২) লাশ বরিশালের কালিজিরা নদী থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে তথ্যের সত্যতা স্বীকার করে বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম জানিয়েছেন, সকালে নদীর তেমাথা এলাকা থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত নাজমুল মোল্লা বরিশাল নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের …

আরো পড়ুন

বরিশালে বাড়ছে অপরাধ প্রবণতা, এক মাসেই ৬ খুন, ২০ ধর্ষণ

ফাহিম ফিরোজ : বরিশালে দিন দিন উদ্বেগজনক হারে বাড়ছে অপরাধ প্রবণতা। হত্যা, ধর্ষণ, নারী নির্যাতন, মাদক, চুরি ও ছিনতাইসহ নানা অপরাধে অস্থির হয়ে উঠছে নগর ও গ্রামাঞ্চল। অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর উদ্যোগের অভাব এবং অপরাধীদের বিরুদ্ধে দৃশ্যমান কঠোর ব্যবস্থা না থাকায় তাদের দুঃসাহস আরও বেড়ে যাচ্ছে বলে অভিযোগ সচেতন মহলের। জেলা আইনশৃঙ্খলা কমিটির সর্বশেষ মাসিক সভায় উপস্থাপিত অপরাধ পরিসংখ্যান …

আরো পড়ুন

বরিশাল নগরীর ১৪ নং ওয়ার্ড জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর ১৪ নম্বর ওয়ার্ডের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, সহকারী সেক্রেটারি জেনারেল এবং আসন্ন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট হেলাল বলেন, ঈদুল …

আরো পড়ুন