সোমবার, এপ্রিল ১৩, ২০২৬

বরিশাল বিভাগ

পিরোজপুর গাঁজাসহ মাদক সম্রাট সরোয়ার আটক,ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর সদর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজা সেবন ও সং 5c রক্ষণের অভিযোগে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। শনিবার (১১ এপ্রিল) পিরোজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নজরুল ইসলাম এর সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক বাপন সেনের নেতৃত্বে গঠিত একটি রেইডিং টিম পিরোজপুর সদর থানাধীন বিভিন্ন এলাকায় …

আরো পড়ুন

বানারীপাড়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত 

মাইদুল ইসলাম শফিক, বানারীপাড়া : বরিশালের বানারীপাড়া উপজেলা পরিষদ  অডিটোরিয়ামে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস -২০২৬ অনুষ্ঠিত হয়েছে।১২ এপ্রিল (রবিবার)  সকাল ১১.৩০ ঘটিকায় প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় উক্ত পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের সভাটি অনুষ্ঠিত হয়।বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বায়েজিদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল অঞ্চলের …

আরো পড়ুন

‎পিরোজপুরে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রমের উদ্বোধন

পিরোজপুর প্রতিনিধি : ‎‎পিরোজপুর সদর উপজেলা পরিষদ চত্বরের অভ্যন্তরীণ পরিবেশ এবং সম্মুখ ভাগের প্রধান সড়ক সংলগ্ন এলাকাকে পরিচ্ছন্ন ও নান্দনিক রাখতে এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশীদের বিশেষ উদ্যোগে ও সরাসরি তত্ত্বাবধানে দিনব্যাপী এই কর্মসূচি পালিত হয়। ‎উপজেলা পরিষদের মূল প্রশাসনিক ভবনের চারপাশ, কর্মকর্তাদের বাসভবন এলাকা এবং অফিসের সম্মুখস্থ বাগানে জমে থাকা দীর্ঘদিনের …

আরো পড়ুন

চরফ্যাশনে প্যানেল চেয়ারম্যানকে মারধর করলো বিএনপি নেতা

চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশনে জেলেদের ভিজিএফ চাল বিতরণের তালিকা তৈরিকে কেন্দ্র করে নারী প্যানেল চেয়ারম্যানকে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতা মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে। এ হামলায় প্যানেল চেয়ারম্যান মিনারা বেগম ও তার স্বামী আবুল কালাম ফরাজী গুরুতর আহত হয়ে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) রাতে উপজেলার ৯ নং চর মানিকা ইউনিয়ন পরিষদে মারধরের ঘটনা ঘটে। …

আরো পড়ুন

বরিশালে জেলা জামায়াতের শিক্ষা শিবির অনুষ্ঠিত

মোহাম্মদ ইউসুফ : বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা শাখার উদ্যোগে উপজেলা/থানা কর্মপরিষদ সদস্য ও মজলিশে শূরা সদস্যদের নিয়ে দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সকাল ৯টায় নগরীর একটি মিলনায়তনে অনুষ্ঠিত শিক্ষা শিবিরে সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও বরিশাল জেলা আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার। সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদার। শিক্ষা শিবিরে প্রধান …

আরো পড়ুন

গণভোটের রায় কোন দাক্ষিণ্য নয়, এটাই সংখ্যাগরিষ্ঠ মানুষের রায় : অ্যাড. হেলাল

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেছেন, ৫০ শতাংশ ভোটে দুই তৃত্বীয়াংশ আসন পেয়ে সংখ্যা গরিষ্ঠতার জেরে বর্তমান সরকার জুলাই সনদ ও গণভোটের রায়কে অস্বীকার করতে চায়। অথচ গণভোটে ‘হ্যা’ ভোট দিয়েছেন ৭০ শতাংশ ভোটার। তাই গণভোটের রায় কোন দয়া-দাক্ষিণ্য নয়, এটাই সংখ্যাগরিষ্ঠ মানুষের রায়। অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১দলীয় ঐক্যজোটের …

আরো পড়ুন

নগরীতে অবসরপ্রাপ্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদকঃ অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীদের বকেয়া অবসর ভাতা ও কল্যাণ ভাতা দ্রুত প্রদানের দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ এপ্রিল ) সকাল ১০টায় অবসরপ্রাপ্ত এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতি, বরিশাল জেলা কমিটির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। সংগঠনের সভাপতি অধ্যক্ষ (অব.) সুভাষ চন্দ্র পালের সভাপতিত্বে এবং উপাধ্যক্ষ (অব.) আনোয়ারুল হক  নেতৃত্বে আয়োজিত বিক্ষোভ …

আরো পড়ুন

ভোলা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি অনু ও সম্পাদক লিটন

ভোলা প্রতিনিধি : ‎ভোলা প্রেসক্লাবের সভাপতি পদে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ভোলা জেলা প্রতিনিধি এডভোকেট নজরুল হক অনু ২০ ভোট এবং সাধারণ সম্পাদক পদে সমকাল ও সময় টেলিভিশনের ভোলা জেলা প্রতিনিধি নাছির উদ্দীন লিটন (নাছির লিটন) ২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ‎ ‎আজ (১১ এপ্রিল) ভোলা প্রেসক্লাব নির্বাচন ২০২৬-এ ভোটারদের সরাসরি ভোটে তারা এ সাফল্য অর্জন করেন। ‎সহসভাপতি নির্বাচিত হন মো. সুলাইমান …

আরো পড়ুন

ববি ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক সাইদুর , সদস্য সচিব ইমাম

ববি প্রতিনিধিঃ বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাইদুর রহমান ও সদস্য সচিব হয়েছেন পদার্থ বিজ্ঞান বিভাগের একই সেশনের শিক্ষার্থী মো. ইমাম হোসেন তাজ। শুক্রবার (১০ ই এপ্রিল) বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী তিন মাসের জন্য এই …

আরো পড়ুন

শেবাচিম প্রাঙ্গণে দৃষ্টিনন্দন ফোয়ারা ও ওয়াকওয়ে: নান্দনিকতার ছোঁয়ায় বদলাচ্ছে হাসপাতালের পরিবেশ

খান আব্বাস, বরিশালঃ বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল (শেবাচিম) প্রাঙ্গণে যুক্ত হয়েছে এক নতুন নান্দনিক মাত্রা। হাসপাতালের চারপাশের সুপ্রশস্ত হাঁটার পথের (ওয়াকওয়ে) পাশাপাশি এখন বিশেষ আকর্ষণ হিসেবে যোগ হয়েছে আধুনিক ফোয়ারা। বিশেষ করে হাসপাতালের সামনে অবস্থিত ‘মাঝ গেট’ সংলগ্ন ওয়াকওয়ের দুই পাশে স্থাপন করা হয়েছে দুটি দৃষ্টিনন্দন ফোয়ারা, যা পুরো এলাকাটিকে এক আধুনিক ও মায়াবী রূপ দিয়েছে। ২০২৫ সালের …

আরো পড়ুন