শনিবার, আগস্ট ১, ২০২৬

বরিশাল বিভাগ

কুয়াকাটায় বসতবাড়ি থেকে ৪ ফুট লম্বা পদ্ম গোখরা উদ্ধার, অবমুক্ত সংরক্ষিত বনে

মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে একটি বসতবাড়ি থেকে প্রায় চার ফুট লম্বা একটি বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধার করা হয়েছে। পরে সাপটিকে গঙ্গামতির সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়। মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (বাওয়া), উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন, কুয়াকাটা (উপরা) এবং অ্যানিমেল লাভার্স অব পটুয়াখালী টিমের সদস্যরা যৌথভাবে অভিযান চালিয়ে সাপটি উদ্ধার …

আরো পড়ুন

ভাড়া বাসা থেকে ববি শিক্ষার্থীর অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার

ববি প্রতিনিধি বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) এক শিক্ষার্থীর অর্ধ গলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিক্ষার্থীর নাম উচ্ছ্বাস কর্মকার, তিনি বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। মঙ্গলবার (২১ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন খালপাড় এলাকার একটি তিনতলা ভবনের নিচতলার মেস কক্ষ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ। খোঁজ …

আরো পড়ুন

কাশিপুরে আদালতের আদেশ অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর কাশিপুর এলাকার একটি পৈত্রিক জমি দখলকে কেন্দ্র করে আদালতের স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ অমান্য করে অভিযুক্তরা নির্মাণকাজ চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আদালতের নির্দেশ কার্যকর না হওয়ায় এবং পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়ায় আদালত অবমাননার (ভায়োলেশন) মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন মামলার বাদী আফসানা আহমেদ। মামলার নথি সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই বরিশালের অতিরিক্ত …

আরো পড়ুন

পুলিশের ছোরা ৫৬টি রাবার বুলেট ঝাঝরা করে দেয় রায়হানের শরীর

নিজস্ব প্রতিবেদকঃ ২০২৪ সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বরিশাল নগরীর সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ সংলগ্ন চৌমাথায় পুলিশের ৫৬ টি স্প্রিন্টার বুলেটের আঘাতে ক্ষতবিক্ষত হন রাইয়ান আহমেদ রায়হান। তার জুলাইযোদ্ধা স্বাস্থ্য কার্ড কেস আইডি: ৩৪২৫০। সেদিনের ঘটনা মনে পরলে এখনো আঁতকে ওঠেন তিনি। ৪ আগস্ট সকাল ১১ টায় বরিশাল বিএম কলেজ থেকে মিছিল নিয়ে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে অবস্থান নেন …

আরো পড়ুন

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ২০ কেজির ‘সামুদ্রিক শোল’, ১৪ হাজারে বিক্রি

মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়েছে ২০ কেজি ওজনের একটি বিশাল আকৃতির সামুদ্রিক শোল মাছ। স্থানীয়ভাবে এই মাছটি ‘মথু’ বা ‘দাঁতিনা সুরমা’ নামে পরিচিত। সোমবার (২০ জুলাই) সকালে মাছটি আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রের ‘মেসার্স ফাইভ স্টার ফিস’ আড়তে বিক্রির জন্য নিয়ে আসা হয়। এসময় মাছটি এক নজর দেখতে ভিড় করেন স্থানীয়রা। পরে …

আরো পড়ুন

গৌরনদীতে মাদকবিরোধী অভিযানে মাদকসেবীর কারাদণ্ড, জব্দ ডিভিআর বিশ্লেষণে শনাক্ত হবে কারবারিরা

সোলায়মান তুহিন, গৌরনদী (বরিশাল): বরিশালের গৌরনদী পৌর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে এক মাদকসেবীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও তিন হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে মাদককারবারের সঙ্গে সংশ্লিষ্ট সন্দেহে একটি সিসি ক্যামেরার ডিজিটাল ভিডিও রেকর্ডার (ডিভিআর) জব্দ করা হয়েছে। জব্দকৃত ডিভিআরের তথ্য বিশ্লেষণ করে জড়িতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২১ জুলাই) …

আরো পড়ুন

আবাসিক মাদরাসায় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

সোলায়মান তুহিন, গৌরনদী (বরিশাল): বরিশালের গৌরনদী উপজেলার একটি আবাসিক মাদরাসা থেকে জান্নাতুল ফেরদাউস (১১) নামে এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার (১৯ জুলাই) দিবাগত রাতে উপজেলার গেরাকুল গ্রামের সীমান্তবর্তী কাসেমাবাদ এলাকায় অবস্থিত মিফতাহুল জান্নাহ্ হিফজুল কুরআন মডেল মহিলা মাদরাসায় এ ঘটনা ঘটে। নিহত …

আরো পড়ুন

ভোলায় পূবালী ব্যাংকের ক্যাশলেস বাংলাদেশ ক্যাম্পেইন

রিয়াজ ফরাজী  বাংলাদেশ ব্যাংকের ‘এক দেশ, এক কিউআর লেনদেনে বাংলা কিউআর’ উদ্যোগ বাস্তবায়নের অংশ হিসেবে দেশব্যাপী ‘ক্যাশলেস বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে ভোলায় বর্ণাঢ্য র‍্যালি, ক্যাম্পেইন, ফিতা কাটা, বাংলা কিউআর কোড বিতরণ এবং সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করেছে পূবালী ব্যাংক পিএলসি., ভোলা শাখা। মঙ্গলবার (২১ জুলাই) সকালে ভোলা জিয়া সুপার মার্কেট প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা …

আরো পড়ুন

ভোলায় বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী

‎মুঃ মাকসুদুর রহমান, জেলা প্রতিনিধি, ভোলা ‎ ‎বিচারপ্রার্থী মানুষের জন্য দ্রুত, সহজ ও হয়রানিমুক্ত ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে ভোলায় বাধ্যতামূলক মামলাপূর্ব মধ্যস্থতা কার্যক্রম-এর উদ্বোধন করা হয়েছে। এ কার্যক্রমের মাধ্যমে আদালতে মামলা দায়েরের আগেই নির্ধারিত কিছু বিরোধ নিষ্পত্তির সুযোগ সৃষ্টি হবে, ফলে সময় ও অর্থ—উভয়েরই সাশ্রয় হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। ‎ ‎মঙ্গলবার (২১ জুলাই) সকালে ভোলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট …

আরো পড়ুন

আগৈলঝাড়ায় পুলিশের ওপর হামলার মামলায় ৪ আসামির রিমান্ড মঞ্জুর

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় পুলিশের ওপর হামলা ও কাজে বাধাদানের মামলায় গ্রেপ্তারকৃত ২৯ আসামির মধ্যে ৪ আসামিকে জিজ্ঞাসাবাদ করতে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে বরিশাল আদালতের বিচারক শুনানি শেষে এ আদেশ দেন। ৪ আসামি হলেন ইদ্রিস ফকির, শফিকুল ফকির, সিদ্দিক ফকির ও কাঞ্চন ফকির। আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদুর রহমান বলেন, পুলিশের ওপর …

আরো পড়ুন