বুধবার, জুলাই ২৯, ২০২৬

বরিশাল বিভাগ

খালের গর্ভে নেছারাবাদের রাজাবাড়ী–জিলবাড়ী সড়ক, মৃত্যুঝুঁকিতে প্রায় ৩০ হাজার মানুষ

ফরিদ আহমেদ, নেছারাবাদ প্রতিনিধিঃ টানা কয়েক দিনের অতিবৃষ্টিতে নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের রাজাবাড়ী থেকে জিলবাড়ী পর্যন্ত এলজিইডির আওতাধীন গুরুত্বপূর্ণ সড়কটির বিভিন্ন অংশ খালের গর্ভে বিলীন হয়ে গেছে। অন্তত পাঁচটি গ্রামের মানুষের গুরুপ্তপূর্ন সড়কটি ভেঙে পড়ায় ওই সড়কে বন্ধ হয়ে গেছে অটোরিকশা, ভ্যানসহ সব ধরনের হালকা যানবাহন চলাচল। অথচ দিনের পর দিন সড়কের ভাঙন অব্যাহত থাকলেও কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়েনি …

আরো পড়ুন

কুয়াকাটায় সাংবাদিক কেএম বাচ্চুর ওপর হামলা, বরিশালে ভর্তি

মহিপুর প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটায় দৈনিক দেশ রূপান্তর–এর কুয়াকাটা প্রতিনিধি ও পরিবেশ-পর্যটনকর্মী কেএম বাচ্চুর ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে তিনি গুরুতর আহত হয়েছেন। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত প্রায় ১১টার দিকে কাজ শেষে বাড়ি ফেরার পথে কুয়াকাটার সৈকত হোটেলের সামনে তাঁর ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলাকারীরা হাতুড়িসহ …

আরো পড়ুন

মহিপুরে ‘রনি স্টোর’-এ দুর্ধর্ষ চুরি, নগদ টাকাসহ ৮০ হাজার টাকার মালামাল লুট

মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি:  পটুয়াখালীর মহিপুর থানাধীন ডালবুগঞ্জ ইউনিয়নের থানখোলা স্লুইসগেট এলাকায় ‘রনি স্টোর’ নামের একটি মুদি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোর চক্র দোকানের তালা ও ছিটকিনি ভেঙে নগদ টাকা, ডিজেল, গ্যাস সিলিন্ডার, ভোজ্যতেলসহ প্রায় ৮০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে বলে দাবি করেছেন দোকান মালিক। বৃহস্পতিবার (২৩ জুলাই) দিবাগত গভীর রাতে কোনো একসময় এ চুরির ঘটনা ঘটে। এ …

আরো পড়ুন

ভালোবাসার হাত বাড়ালেই ফিরতে পারে হাসি: জীবনযুদ্ধে লড়ছেন ববি শিক্ষার্থী হুসাইন

ববি প্রতিনিধি ‎ ‎জীবন কখনো কখনো এমন এক কঠিন মোড়ে এসে দাঁড়ায়, যেখানে অর্থের অভাবে থমকে যেতে পারে একটি সম্ভাবনাময় ভবিষ্যৎ। তবুও মানুষের প্রতি মানুষের ভালোবাসা, সহমর্মিতা ও সহযোগিতাই পারে সেই অন্ধকারে আশার আলো জ্বালাতে। ঠিক এমনই এক সংগ্রামের নাম, বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী হুসাইন। ‎ ‎বর্তমানে তিনি ভারতের ভেলোর এর একটি হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন। …

আরো পড়ুন

বরিশালে ছাত্রশিবিরের জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা

নিজস্ব প্রতিবেদক।। জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বরিশাল মহানগর শাখার উদ্যোগে জুলাই জাগরণ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুলাই (শুক্রবার) সন্ধ্যায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হল প্রাঙ্গনে জুলাইয়ের নানান স্মৃতি বিজড়িত প্রদর্শনী দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর শিশু ও কিশোর পরিবেশনা, প্রেরণার গান, দেশের গান, জুলাইয়ের পুঁথি পাঠ, অভিনয়, নাটিকা ও আবৃত্তিসহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন চলে …

আরো পড়ুন

বরিশালে ছয় মাসে ৭৯ নারী-শিশু ধর্ষণের শিকার

# প্রতি মাসে গড়ে ১৩ জনের বেশি ধর্ষণের শিকার হচ্ছেন ফাহিম ফিরোজ : বরিশালে নারী ও শিশুদের জন্য নিরাপত্তাহীনতা দিন দিন প্রকট আকার ধারণ করছে। ধর্ষণ যেন এখন বিচ্ছিন্ন কোনো অপরাধ নয়, বরং উদ্বেগজনক সামাজিক সংকটে পরিণত হয়েছে। শিশু থেকে গৃহবধূ—কেউই রেহাই পাচ্ছেন না যৌন সহিংসতার হাত থেকে। কখনো অপহরণ করে সংঘবদ্ধ ধর্ষণ, কখনো বিয়ের প্রলোভনে, আবার কখনো প্রভাব-প্রতিপত্তি ব্যবহার …

আরো পড়ুন

গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক : বরিশালের গৌরনদী পৌর এলাকার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর সরকারি টিফিনের রুটির মধ্যে ধারালো ব্লেড পাওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীম স্কুল পরিদর্শনের পর বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠণ করেছেন। বিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রথম শ্রেণির ছাত্রী আলমতাজ ২২ জুলাই সকাল সাড়ে দশটার দিকে টিফিনের …

আরো পড়ুন

গৌরনদীতে ঢালাইয়ের পরই ধ্বসে পরলো ব্রীজের পাটাতন

নিজস্ব প্রতিবেদক : বরিশালের গৌরনদীতে নির্মাণাধীন ব্রীজের ঢালাই কাজ ধ্বসে পরেছে। ফলে কাজের গুনগত মান নিয়ে এলাকাবাসীর মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের প্রত্যন্ত আহম্মেদকাঠী গ্রামের মৃধাবাড়ির সামনে নির্মাণাধীন ব্রীজে বুধবার দুপুরে এ ঢালাই ধ্বসের ঘটনা ঘটলেও বিষয়টি বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে প্রকাশ্যে আসে। গৌরনদী উপজেলা দুর্যোগ ও ত্রান কার্যালয় সূত্রে জানা গেছে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে ৩৫ লাখ …

আরো পড়ুন

মঠবাড়িয়ায় জামায়াতে ইসলামীর কার্যালয়ের সামনে আগুন

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিয়ন কার্যালয়ের সামনে আগুন, একইসঙ্গে বিভিন্ন ব্যানারে রাজনৈতিক স্লোগান ও কয়েকজন জামায়াত নেতাকে হত্যার হুমকির অভিযোগ পাওয়া গেছে। বৃস্পতিবার (২৩ জুলাই) সকালে উপজেলার ১১ নম্বর বড় মাছুয়া ইউনিয়নের হাইস্কুল সংলগ্ন জামায়াতের ইউনিয়ন কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে৷ স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে উপজেলার ১১ নম্বর বড় মাছুয়া ইউনিয়নের হাইস্কুল সংলগ্ন জামায়াতের …

আরো পড়ুন

পিরোজপুরে কিশোরী ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় মামলার আসামির তন্ময় মিস্ত্রিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত। একইসাথে অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) পিরোজপুর শিশু সহিংসতা দমন ট্রাইবুনাল আদালতের বিচারক এসএম মনিরুজ্জামান এ রায় দেন। কারাদণ্ডপ্রাপ্ত আসামী তন্ময় মিস্ত্রি জেলার ভান্ডারিয়া উপজেলার সিংহখালী গ্রামের …

আরো পড়ুন