রবিবার, অক্টোবর ১১, ২০২৬

বরিশাল বিভাগ

কুয়াকাটা সৈকতে পরিচ্ছন্নতা অভিযান

আসাদুজ্জামান মিরাজ, কুয়াকাটা : পর্যটন নগরী কুয়াকাটা সমুদ্রসৈকতের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন ৫০ জন স্বেচ্ছাসেবক। শনিবার (১০ অক্টোবর) বিকেল ৪টায় সৈকতের জিরো পয়েন্ট থেকে পশ্চিম দিকে আধা কিলোমিটার এলাকাজুড়ে এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। সৈকতে পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কারের পাশাপাশি পর্যটনসম্পদ সংরক্ষণ ও পরিবেশ দূষণ রোধে জনসচেতনতা তৈরির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়। বাংলাদেশ …

আরো পড়ুন

আমতলী চৌরাস্তায় নেই ট্রাফিক পুলিশ বক্স, ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন

আবু জিহাদ, আমতলী : বরগুনার আমতলী পৌর শহরের গুরুত্বপূর্ণ বাঁধঘাট চৌরাস্তায় ট্রাফিক পুলিশ বক্স না থাকায় প্রতিকূল পরিবেশে দায়িত্ব পালন করতে হচ্ছে ট্রাফিক পুলিশ সদস্যদের। প্রচণ্ড রোদ, বৃষ্টি ও ঝড় উপেক্ষা করে সড়কে যানবাহন নিয়ন্ত্রণ, যানজট নিরসন এবং শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছেন তাঁরা। অথচ দায়িত্ব পালনের জন্য নেই নির্ধারিত আশ্রয়স্থল। এতে পুলিশ সদস্যদের কর্মপরিবেশ ও স্বাচ্ছন্দ্য নিয়ে প্রশ্ন উঠেছে। …

আরো পড়ুন

প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক এমপির ভাইয়ের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক : প্রবাসে থাকলেও নিজের কেনা জমি নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন পিরোজপুরের মঠবাড়িয়ার এক প্রবাসী। তাঁর কেনা জমিতে প্রবেশ করে টিনের বেড়া ভেঙে ঘরের মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. আনোয়ার হোসেনের ভাই ও মঠবাড়িয়া সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. জালাল মিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় জালাল মিয়াসহ দুজনের নাম উল্লেখ করে এবং ২০ থেকে …

আরো পড়ুন

নিউমুরিং টার্মিনাল ইজারা বাতিলের দাবিতে বরিশালে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম বন্দরের লাভজনক নিউমুরিং কনটেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি এবং ঢাকায় বিক্ষোভে পুলিশের হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। শনিবার (১০ অক্টোবর) সকালে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের বরিশাল জেলা শাখার উদ্যোগে নগরীর অশ্বিনী কুমার টাউন হল চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক …

আরো পড়ুন

বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে মাঠকর্মীদের প্রশিক্ষণ শুরু

নিজস্ব প্রতিবেদক : ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠপর্যায়ের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ শুরু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) বরিশাল নগরীর কালিবাড়ী রোডের আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুন খন্দকার। বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রুম্পা শিকদার। প্রশিক্ষণে সভাপতিত্ব করেন বরিশাল …

আরো পড়ুন

বরিশালে পুলিশ ও বিএনপি নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : বরিশালে ক্ষমতার প্রভাব খাটিয়ে বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলরের বিরুদ্ধে জমি দখল চেষ্টার অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। তাদের অভিযোগ- একজন পুলিশ সদস্যের সহযোগিতায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের চেষ্টা করছেন বিসিসি’র সাবেক কাউন্সিলর ফিরোজ আহমেদ। শনিবার (১০ অক্টোবর) সকালে বরিশাল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন বরিশাল জোনাল সেটেলমেন্ট অফিসের উমেদার নাসির হাওলাদার। তিনি নগরীর ২৪ …

আরো পড়ুন

নটরডেম কলেজকে হারিয়ে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হাতেম আলী কলেজ

ফজলে রাব্বি : নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘বাকম্যানসের চতুর্থ আন্তর্জাতিক ভাষা প্রতিযোগিতা’র উচ্চমাধ্যমিক পর্যায়ের বাংলা বিতর্ক বিভাগে নটরডেম কলেজকে হারিয়ে জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে বরিশালের সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের বিতর্ক দল। প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছে নটরডেম কলেজ এবং দ্বিতীয় রানারআপ হয়েছে চট্টগ্রাম বন্দর কলেজ। চ্যাম্পিয়ন দলের সদস্যরা হলেন দলনেতা সাইফ সালাহউদ্দীন, হাসিবুর রহমান রাজা ও মোসা. জোবায়েদা আক্তার জেরীন। …

আরো পড়ুন

আন্তর্জাতিক ভাষা প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতলেন বিএম কলেজের রিফাত

মেহেরাব হোসেন রিফাত : নর্থ সাউথ ইউনিভার্সিটি আয়োজিত বেকম্যান’স ফোর্থ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ লিগ এ বাংলা ভাষায় তাৎক্ষণিক বক্তৃতা (ইম্প্রম্পটু স্পিচ) বিভাগে চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক অর্জন করেছেন সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থী শাহরিয়ার রিফাত। তিনি কলেজের ইংরেজি বিভাগের স্নাতকোত্তর ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। শনিবার (১০ অক্টোবর) ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পদক তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে …

আরো পড়ুন

বরিশালে শ্বশুরবাড়িতে বেড়াতে এসে জামাই খুন, গ্রেপ্তার ১

বায়জিদ আল আমিন : বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের চরআইচা গ্রামের মজিদপুর এলাকায় শ্বশুরবাড়িতে বেড়াতে এসে হামলার শিকার হয়ে ইমরান মিরা (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ভেসাল জাল কাটা নিয়ে বিরোধের জেরে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে আঘাত করা হয় বলে অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শুক্রবার (৯ অক্টোবর) সকাল ৯টার দিকে তাঁর মৃত্যু হয়। এ …

আরো পড়ুন

মানুষের কাছে ইসলামের সুমহান আদর্শের দাওয়াত পৌঁছে দিতে হবে : অ্যাড হেলাল

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল জেলা শাখার উদ্যোগে রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় বরিশাল নগরীর বরিশাল ক্লাব অডিটোরিয়ামে সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল …

আরো পড়ুন