বুধবার, নভেম্বর ৪, ২০২৬

বরিশাল বিভাগ

আগৈলঝাড়ায় নতুন কুঁড়ি স্পোর্টস ও ৭ নভেম্বর উদ্ধসঢ়;‌যাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় নতুন কুঁড়ি ২০২৬-২৭ স্পোর্টস উদ্বোধন অনুষ্ঠান সম্প্রচার এবং জাতীয় ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উদ্ধসঢ়;‌যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না, বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক …

আরো পড়ুন

পিরোজপুরে ডিবির অভিযান, ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

জাকির ফরাজীঃ পিরোজপুরের ভাণ্ডারিয়ায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ৩ কেজি গাঁজাসহ মো. সোহেল হাওলাদার (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) বিকেল ৫টার দিকে ভাণ্ডারিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ ভাণ্ডারিয়া মুসলিমপাড়া এলাকায় বাবুল সুবেদারের ভবনের গেটের সামনের পাকা সড়ক থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর …

আরো পড়ুন

সংস্কার করা বন্যানিয়ন্ত্রণ বাঁধে ধস, আতঙ্কে ১৫ গ্রামের মানুষ

আমতলী প্রতিনিধি: বরগুনার তালতলীতে প্রায় দেড় কোটি টাকা ব্যায়ে সংস্কার করা বন্যানিয়ন্ত্রণ বাঁধ দেড় মাসের মাথায় ধসে পরেছে। স্থানীয়দের অভিযোগ ঠিকাদারী প্রতিষ্ঠানগুলো দায়সারা কাজ ও ভাঙ্গনের তীর থেকে মাটি তুলে সংস্কার করায় এ ধসের ঘটনা ঘটেছে। বাঁধ ধসে পরায় ওই এলাকার ১৫টি গ্রামের মানুষ এখন ঝুঁকির মধ্যে রয়েছে। বরগুনার পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের তেঁতুলবাড়িয়া-নলবুনিয়া …

আরো পড়ুন

কোড়িয়ার সম্মেলনে যোগদান করতে অলিউল্লাহ এমপির ঢাকা ত্যাগ

আমতলী প্রতিনিধি: ইন্টারন্যাশনাল কনফারেন্স অফ এশিয়ান পলিটিক্যাল পার্টিস এর ১৩ তম সাধারন সম্মেলনে যোগদানের উদ্দেশে বরগুনা- ১ আসনের এমপি ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সভাপতি পীর সাহেব কেওড়াবুনিয়া আলহাজ্ব হযরত মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ বুধবার সকাল দেড় টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফালইটে দক্ষিণ কোরয়ার রাজধানী সিউলের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। সম্মেলন শেষে তিনি …

আরো পড়ুন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে মুলাদী উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা

‍ভূঁইয়া কামাল, মুলাদী: বরিশালের মুলাদী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জাতীয় বিল্পব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষ্যে গতকাল ৪ নভেম্বর বুধবার সকাল ১০টায় উপজেলা হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মো: গোলাম সরওয়ারের সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় উপস্থিতি ছিলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সৈয়দ ফজলে রাব্বি, উপজেলা শিক্ষা অফিসার মো: রেজাউল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা মো: মনিরুল ইসলাম, মুলাদী …

আরো পড়ুন

পায়রা বন্দরে ভিড়ল ৬২ হাজার টন কয়লাবাহী মাদার ভ্যাসেল

মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি: পটুয়াখালীর পায়রা বন্দরে ৬২ হাজার ১০০ মেট্রিক টন কয়লাবাহী একটি মাদার ভ্যাসেল নোঙর করেছে। ‘এমভি এমবিএস তাইসি’ নামের সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজটি ইন্দোনেশিয়া থেকে কয়লা নিয়ে বন্দরের বহির্নোঙরে পৌঁছায়। সোমবার (২ নভেম্বর) রাতে জাহাজটি পায়রা বন্দর চ্যানেলের বহির্নোঙরে এসে পৌঁছায়। জাহাজটির দৈর্ঘ্য ১৯৯ মিটার এবং প্রস্থ ৩২ মিটার। এর গভীরতা সাড়ে ১৩ মিটার। গত ২৪ অক্টোবর ইন্দোনেশিয়ার …

আরো পড়ুন

কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার

মাহতাব হাওলাদার, মহিপুর প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় কবিরাজি চিকিৎসার নামে এক কিশোরীকে যৌন নিপীড়ন, বিয়ের প্রলোভনে দৈহিক মেলামেশায় বাধ্য করা এবং অন্তরঙ্গ ভিডিও ধারণের অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি কবিরাজ তাইজুল ইসলাম মুসাকে (৪০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ান (এসআরবি)। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে মহাসড়কের সিক্স লাইন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে কলাপাড়া থানা পুলিশের …

আরো পড়ুন

পাঠকের ফুলেল ভালোবাসায় সিক্ত দৈনিক বাংলাদেশ বাণী

নিজস্ব প্রতিবেদক।। দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকা নতুন আঙ্গিকে দুই বছর পেরিয়ে তৃতীয় বর্ষে পদার্পণ করেছে। এ উপলক্ষে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পত্রিকাটির বরিশাল সদর রোডস্থ প্রধান কার্যালয়ে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন ব্যক্তি ও সংগঠন। বর্ষপূর্তিতে পাঠকদের ভালোবাসা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়েছেন দৈনিক বাংলাদেশ বাণী কর্তৃপক্ষ। ০১ নভেম্বর সন্ধ্যায় কেক কাটা অনুষ্ঠানের পরে পত্রিকা কর্তৃপক্ষকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান- বরিশাল জেলা …

আরো পড়ুন

দৈনিক বাংলাদেশ বাণীর নতুন পথচলার দুই বছর উদযাপন

নিজস্ব প্রতিবেদক : বরিশাল বিভাগের সর্বাধিক প্রচারিত ও ডিএফপির তালিকাভুক্ত পত্রিকা দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকা নতুন করে পথচলার দুই বছর পূর্তি উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার (১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় পত্রিকাটির কার্যালয়ে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। দৈনিক বাংলাদেশ বাণীর প্রকাশক অ্যাডভোকেট মো. শাহে আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল প্রেসক্লাবের সভাপতি …

আরো পড়ুন

ফলন ভালো, দামে মন্দা: নেছারাবাদে আমড়া চাষিদের মাথায় হাত

ফরিদ আহমেদ, ‎নেছারাবাদ : ‎পিরোজপুরের নেছারাবাদে এ বছর আমড়ার বাম্পার ফলন হলেও অনুন্নত যোগাযোগব্যবস্থা আর যথাযথ সংরক্ষণের অভাবে প্রতি বছর লাখ লাখ টাকার আমড়া নষ্ট হয়ে যাচ্ছে। ভালো ফলনেও আমড়ার উপযুক্ত দাম না মেলায় বরাবরই লাভের মুখ থেকে বঞ্চিত হচ্ছেন ব্যবসায়ী ও চাষিরা। ‎‎আশির দশকের মাঝামাঝি সময়ে এ অঞ্চলে আমড়ার বাণিজ্যিকভাবে চাষ শুরু হয়। আমড়ার ভালো ফলনেও এ পর্যন্ত ব্যক্তিগত …

আরো পড়ুন