বাবুগঞ্জ প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমার আগুনে পুড়ে সিয়াম হাওলাদার (২৭) নামে এক বাস হেলপারের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) ভোর ৪টার দিকে বাসের ভেতরে ঘুমন্ত অবস্থায় এ ঘটনা ঘটে। নিহত সিয়াম বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইউনিয়নের ইদিলকাঠী গ্রামের কৃষক কবির হোসেন হাওলাদারের ছেলে। নিহত সিয়াম পিরোজপুর-মঠবাড়িয়া রুটে চলাচলকারী ‘লোকাল বাহক’ …
আরো পড়ুনবরিশাল
গৌরনদীতে জর্দা শামীমের আস্তানায় বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, গ্রেপ্তার ৩
নিজস্ব প্রতিবেদক : বরিশালের গৌরনদীতে অভিযান চালিয়ে আলোচিত জর্দা শামীমের সহযোগীদের আস্তানা থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮। এ সময় চারটি বিদেশি পিস্তল, তিনটি রিভলবার, একটি এয়ারগান, ৩৩টি পিস্তল ম্যাগাজিন ও ২ হাজার ৭৬১ রাউন্ড কার্তুজসহ মোট আটটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় জর্দা শামীমের তিন সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) …
আরো পড়ুনবরিশালে আদালতের বিচারক নিখোঁজ, থানায় জিডি
নিজস্ব প্রতিবেদক : বরিশালে শেখ ফারহান নাদীম নামে এক বিচারক নিখোঁজ হয়েছেন। তিনি বরিশাল জেলা ও দায়রা জজ আদালতের অধীন মেহেন্দিগঞ্জ সিভিল জজ আদালতে কর্মরত। মঙ্গলবার (১৭ নভেম্বর) অফিস শেষে বাসায় ফেরেননি তিনি। বুধবার (১৮ নভেম্বর) আদালতেও অনুপস্থিত ছিলেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশের পর আদালত কর্তৃপক্ষ তার সন্ধানে খোঁজখবর শুরু করেছে। পাশাপাশি বরিশাল কোতোয়ালি মডেল থানায় সাধারণ …
আরো পড়ুনবিসিসি প্রশাসকের সঙ্গে মহানগর ও দুই জেলা যুবদলের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক : বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বরিশাল মহানগর, উত্তর জেলা ও দক্ষিণ জেলা যুবদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। বুধবার (১৮ নভেম্বর) পৃথকভাবে বরিশাল নগরীতে প্রশাসকের বাসভবন ও নগর ভবনে এসব সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এদিন প্রথমে বরিশাল মহানগর যুবদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ প্রশাসকের বাসভবনে …
আরো পড়ুনবরিশালে পার্কিং করা পরিবহনে অগ্নিসংযোগ
নিজস্ব প্রতিবেদক : বরিশাল-ঢাকা মহাসড়কের এয়ারপোর্ট থানাধীন নথুল্লাবাদ বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে পার্কিং করা তালাবদ্ধ বিএমএফ পরিবহনে (রেজিস্ট্রেশন নং বরিশাল মেট্রো-ব-১১-০০৩৮) অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পার্কিং করা পরিবহনের জানালার ফাঁক দিয়ে ইঞ্জিন কভারের ওপর আগুন লাগিয়ে দেয়া হয়। এতে পরিবহনের ইঞ্জিন কভার ও স্টিয়ারিংসহ আংশিক ক্ষতিগ্রস্ত হয়ে পুড়ে যায়। বাসস্ট্যান্ডের শ্রমিকরা গাড়িতে আগুন দেখতে পেয়ে …
আরো পড়ুনগৌরনদীতে ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ, মহাসড়কে গাছের গুঁড়িতে আগুন
নিজস্ব প্রতিবেদক : ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোর বাইচখোলা এলাকায় বুধবার (১৮ নভেম্বর) রাত সাতটার দিকে সড়কের পাশে থামানো বাঁশের চেরা বোঝাই একটি ট্রাকে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। স্থানীয়রা জানান, বুধবার রাত সাতটার দিকে বাটাজোর বাইচখোলা এলাকায় বাঁশের চেরা বোঝাই থামানো ট্রাকটিতে পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। খবর পেয়ে থানা পুলিশ …
আরো পড়ুনমেজর এম এ জলিলের মৃত্যুবার্ষিকী আজ
আযাদ আলাউদ্দীন: ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন মুক্তিযুদ্ধে ৯ নম্বর সেক্টর কমান্ডার মেজর এম এ জলিল। ১৯ নভেম্বর তাঁর ৩৭তম মৃত্যুবার্ষিকী। তার লেখা ‘অরক্ষিত স্বাধীনতাই পরাধীনতা’ বইয়ের পাতায় পাতায় তার বাস্তব প্রমাণ পাওয়া যায়। তিনি ছিলেন সাহসের বাতিঘর। অকপটে তিনি শাসকদের বিরুদ্ধে বলেছেন এবং লিখে গেছেন। যা আজও বাংলাদেশপন্থীদের অনুপ্রেরণা যোগায়। বাংলাদেশের প্রথম রাজবন্দি মেজর এম.এ জলিল। মেজর এম.এ জলিল …
আরো পড়ুনবরিশাল-গোপালগঞ্জ সীমান্তে সতর্কতা, পুলিশ ফাঁড়ি স্থাপনের উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক : পিরোজপুরের নাজিরপুরে সাম্প্রতিক হামলা, ভাঙচুর ও অগ্নিসন্ত্রাসের ঘটনায় জননিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের উদ্যোগ নিয়েছে প্রশাসন। উপজেলার মালিখালী ইউনিয়নে দ্রুততম সময়ের মধ্যে একটি পুলিশ ফাঁড়ি স্থাপন এবং পাশের গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা সীমান্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল বাড়ানোর আশ্বাস দিয়েছেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। মঙ্গলবার (১৭ নভেম্বর) নাজিরপুর উপজেলা পরিদর্শনকালে উপজেলা প্রশাসন আয়োজিত আইনশৃঙ্খলা পরিস্থিতি …
আরো পড়ুনদারিদ্র্য হার মানাতে পারেনি মেধাকে, তিথির পাশে বরিশাল জেলা প্রশাসন
নিজস্ব প্রতিবেদক : দারিদ্র্যের সঙ্গে লড়াই করেও মেধার স্বাক্ষর রেখেছে আগৈলঝাড়ার তিথি বিশ্বাস। পরিবারের আর্থিক অসচ্ছলতা তাঁর উচ্চশিক্ষার পথে অনিশ্চয়তা তৈরি করলেও পাশে দাঁড়িয়েছে বরিশাল জেলা প্রশাসন। তিথির পড়াশোনা অব্যাহত রাখতে উচ্চশিক্ষা সহায়তা হিসেবে তাঁকে ১৫ হাজার টাকা প্রদান করা হয়েছে। তিথি বিশ্বাস বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামের বাসিন্দা। তিনি আগৈলঝাড়া সরকারি ডিগ্রি কলেজ থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় বরিশাল …
আরো পড়ুনউজিরপুরে উপজেলা চেয়ারম্যান পদে এনসিপির প্রার্থী মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌস
নিজস্ব প্রতিবেদক: বরিশালের উজিরপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে মুহাম্মদ আবু সাঈদ ফেরদৌসের নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি। তিনি বর্তমানে এনসিপির বরিশাল জেলা শাখার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। দলীয় সূত্রে জানা গেছে, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি সুনাম ও নিষ্ঠার সঙ্গে জেলার সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী …
আরো পড়ুন
Daily Bangladesh Bani বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আমাদের দৈনিক প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে, সমাজের অন্ধকার দিকগুলো উন্মোচন করে প্রতিটি মানুষের সমান অধিকারের প্রচার করি।