বুধবার, আগস্ট ১২, ২০২৬

বরিশাল

বরিশালে হারানো ৩১টি মোবাইল উদ্ধার, মালিকদের হাতে ফিরিয়ে দিল জেলা পুলিশ

নিজস্ব প্রতিবেদক : তথ্যপ্রযুক্তির সহায়তায় উদ্ধার করা ৩১টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর করেছে বরিশাল জেলা পুলিশ। শনিবার (২৬ জুলাই) জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও আইসিটি শাখার উদ্যোগে জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মোবাইলগুলো মালিকদের কাছে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উদ্ধার করা মোবাইল ফোনগুলো ভুক্তভোগীদের হাতে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন বরিশাল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার …

আরো পড়ুন

উজিরপুরে সাংবাদিক নাজমুল হক মুন্নার মায়ের ইন্তেকাল, দাফন সম্পন্ন বিভিন্ন মহলের শোক

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক নাজমুল হক মুন্নার মা ও বাংলাদেশ জাকের পার্টির বরিশাল জেলা কমিটির সভানেত্রীর ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শনিবার (২৬ জুলাই) রাত ১টার দিকে উপজেলার শিকারপুর ইউনিয়নের মুন্ডপাশা গ্রামে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি দুই পুত্র, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে …

আরো পড়ুন

ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত কার্যক্রম জোরদারের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে সমন্বিত কার্যক্রম আরও জোরদার করতে বরিশালে জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ডেঙ্গু, চিকুনগুনিয়া ও অন্যান্য মশাবাহিত রোগ মোকাবেলায় পরিচ্ছন্নতা অভিযান, এডিস মশার প্রজননস্থল ধ্বংস, জনসচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত লার্ভা ও মশকনিধন কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মামুন খন্দকার। সভায় জেলার …

আরো পড়ুন

উজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের পশ্চিম ধামুরা এলাকায় মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে উজিরপুর মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা গাঁজা জব্দ করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, রোববার ভোর আনুমানিক সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উজিরপুর মডেল থানার এসআই (নিঃ) এস. এম. তারেক …

আরো পড়ুন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৬০ শিক্ষার্থীকে শিক্ষা মেধাবৃত্তি প্রদান

ববি প্রতিনিধি : শিক্ষার্থীদের মেধা বিকাশ ও উচ্চশিক্ষায় উৎসাহিত করার লক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২৪টি বিভাগের ৬০ জন কৃতী শিক্ষার্থীকে ‘শিক্ষা মেধাবৃত্তি’ প্রদান করা হয়েছে। রবিবার (২৬ জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে এই মেধাবৃত্তি তুলে দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অর্থায়নে বিভিন্ন বিভাগের ৬০ জন কৃতী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে এ শিক্ষা মেধাবৃত্তি …

আরো পড়ুন

বরিশালের নতুন সিভিল সার্জনের অপসারণ দাবিতে কক্ষে তালা

নিজস্ব প্রতিবেদক : বরিশালের নবনিযুক্ত জেলা সিভিল সার্জন মো. মনিরুজ্জামানের অপসারণ দাবিতে আজ রোববার তাঁর কক্ষে তালা দিয়েছেন একদল ছাত্র। তাঁদের ভাষ্য, মনিরুজ্জামান কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের আমলের সুবিধাভোগী ছিলেন এবং তৎকালীন সরকারের শীর্ষ নেতাদের সঙ্গে তাল মিলিয়ে চলতেন। তাঁকে সিভিল সার্জনের দায়িত্ব পালন করতে দেওয়া হবে না। তালা দেওয়ার সময়ে সিভিল সার্জন তাঁর দপ্তরে ছিলেন না। এ ঘটনার …

আরো পড়ুন

বরিশাল পাসপোর্ট অফিসে তিন মাস ধরে পরে আছে ৮০০ পাসপোর্ট, বিপাকে কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক : পাসপোর্টের জন্য আবেদন, বায়োমেট্রিক সম্পন্ন, সব প্রক্রিয়া শেষ। এরপরও মাসের পর মাস অফিসেই পড়ে আছে শত শত পাসপোর্ট। এমন চিত্র এখন বরিশাল বিভাগীয় পাসপোর্ট অফিসে। তিন মাসেরও বেশি সময় ধরে প্রস্তুত অবস্থায় পড়ে রয়েছে ৮০০টির বেশি পাসপোর্ট। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও গ্রাহকরা সেগুলো সংগ্রহ করতে না আসায় সংরক্ষণ ও বিতরণে বাড়ছে জটিলতা। পাসপোর্ট অফিস সূত্র জানায়, প্রতিদিন …

আরো পড়ুন

হাতেম আলী কলেজের উপাধ্যক্ষ হিসেবে অধ্যাপক মোসা. মেহবুবা আলমের যোগদান

ফজলে রাব্বি, হাতেম আলী কলেজ  : বরিশালের সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের উপাধ্যক্ষ হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন অধ্যাপক মোসা. মেহবুবা আলম। বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) তিনি কলেজে উপাধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তাঁর যোগদানের মধ্য দিয়ে কয়েকদিন ধরে আলোচিত এ পদায়ন-সংক্রান্ত অনিশ্চয়তার অবসান ঘটে। এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজ থেকে তাঁকে সরকারি সৈয়দ হাতেম আলী …

আরো পড়ুন

বরিশালের বাবুগঞ্জে দুই ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

বাবুগঞ্জ (বরিশাল): বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের রহমতপুর বাজারে অভিযান চালিয়ে দুটি ওষুধের দোকানকে মোট ৪ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২৬ জুলাই) বিকেলে বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্না। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এবং মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন-এর …

আরো পড়ুন

ছয় বছরে আট ববি শিক্ষার্থীর আত্মহত্যা, ১৬ জনের চেষ্টা

# স্থায়ী মনোরোগ বিশেষজ্ঞ নেই, কার্যকর নয় কাউন্সেলিং সেন্টার ফাহিম ফিরোজ : একের পর এক শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু যেন অজানা এক আতঙ্কের নাম হয়ে উঠেছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। গত ছয় বছরে বিশ্ববিদ্যালয়ের অন্তত আট শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। তাদের মধ্যে ছয়জনই নারী। একই সময়ে আত্মহত্যার চেষ্টা করেছেন আরও অন্তত ১৬ শিক্ষার্থী। এসব ঘটনার অধিকাংশের পেছনে উঠে এসেছে মানসিক অবসাদ, পারিবারিক ও …

আরো পড়ুন