সোমবার, মে ৪, ২০২৬

পটুয়াখালী

ভ্যাট কর্মকর্তার অশোভন আচরণ, অপসারণের দাবিতে মানববন্ধন

মোঃ মাহতাব হাওলাদার মহিপুর প্রতিনিধি।। কুয়াকাটা পর্যটন ব্যবসায়ীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে পটুয়াখালী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী কমিশনার (ভ্যাট কর্মকর্তা) জামিউল আলমের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় ব্যবসায়ীরা। শনিবার (২৫ অক্টোবর) সকাল ১১টায় কুয়াকাটা প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে পর্যটন সংশ্লিষ্ট ১৬টি পেশার শতাধিক ব্যবসায়ী অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য দেন কুয়াকাটা হোটেল-মোটেল অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোতালেব শরীফ, …

আরো পড়ুন

২২ দিনের অপেক্ষা শেষ, ইলিশ ধরতে মধ্য রাত থেকে জেলেদের সমুদ্রযাত্রা

মোঃ মাহতাব হাওলাদার মহিপুর প্রতিনিধি।। মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা শেষে পটুয়াখালীর মহিপুর উপকূলের জেলেরা গভীর সমুদ্রে নামার প্রস্তুতি সম্পন্ন করেছেন। ফলে মহিপুর ও আলিপুর মৎস্য বন্দর আবারও কর্মচাঞ্চল্যে সরব হয়ে উঠেছে। শনিবার (২৫অক্টোবর) মধ্যরাতে শেষ হচ্ছে গত ৪ অক্টোবর থেকে আরোপিত প্রজনন মৌসুমে ইলিশ সংরক্ষণের জন্য নদী ও সমুদ্রে মাছ ধরা, বিক্রি, পরিবহন ও মজুদের ২২দিনের নিষেধাজ্ঞা। তাই সবধরনের …

আরো পড়ুন

বাউফল পাবলিক মাঠে মেলা বন্ধের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ও মানববন্ধন

মোঃ আল-আমিন, বাউফল : পটুয়াখালীর বাউফল পৌর শহরের একমাত্র খোলা স্থান ও প্রাণকেন্দ্র বাউফল পাবলিক মাঠে অবৈধভাবে মেলা আয়োজনের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। শুক্রবার জুমার নামাজের পর পৌরসভার বিভিন্ন জামে মসজিদের হাজারো মুসল্লি ‘সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে এ কর্মসূচিতে অংশ নেন। বাউফল পাবলিক মাঠের সামনে অনুষ্ঠিত মানববন্ধন শেষে বিক্ষোভকারীরা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাঠে ফিরে সংক্ষিপ্ত …

আরো পড়ুন

কলাপাড়ায় বসতঘর থেকে ঘরগিন্নি সাপ উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় একটি বসতঘর থেকে একটি ঘরগিন্নি সাপ উদ্ধার করেছে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়ার সদস্যরা। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত এগারোটার দিকে পৌর শহরের মাছ বাজার সংলগ্ন আখড়াবাড়ির শান্ত মিয়ার বাসা থেকে সাপটি উদ্ধার করা হয়। সাপটির দৈর্ঘ্য দেড় ফুটের বেশি। এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার বায়জিদ মুন্সী বলেন, ‘ওই বসতঘরের মানুষজন সাপটি দেখে …

আরো পড়ুন

পটুয়াখালীতে শুরু হলো কঠিন চীবর দান উৎসব, ধর্মীয় সমাগমে ভরা বিহার

পটুয়াখালী প্রতিনিধি : কঠিন চীবর দান উৎসবপটুয়াখালীর কলাপাড়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব কঠিন চীবর দান শুরু হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) সকাল নয়টায় বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী পাড়া বৌদ্ধ বিহারে উদযাপিত এই উৎসবে বরগুনা, তালতলী ও কুয়াকাটার শত শত রাখাইন নারী-পুরুষ অংশ নেন। উৎসব উপলক্ষে নতুন পোশাকে সজ্জিত হয়ে উপস্থিত ধর্মপ্রাণরা দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড়, ৯৬ বছর বয়সী …

আরো পড়ুন

পটুয়াখালীতে বরফ কলের গ্যাস পাইপ লিকেজ হয়ে ২০ আহত

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীর মহিপুরে গাজী আইস প্ল্যান্ট নামের একটি বরফ কলের কর্নেসার পাইপ লিকেজ হয়ে অ্যামোনিয়া গ্যাস ছড়িয়ে পড়ায় অন্তত ২০ জন আহত হয়েছেন। বুধবার (২৩ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এর ভেতর গুরুতর আহত পাঁচজন শ্বাসকষ্টজনিত সমস্যায় কলাপাড়া উপজেলা হাসপাতালে ভর্তি রয়েছেন। ভর্তিকৃতরা হলেন— সুজাউদ্দিন (৫০), মো. ফিরোজ (৪০), দুলাল (৩০), ইসমাইল (৫০) ও আপন (২৫)। …

আরো পড়ুন

লালুয়া এস.কে.জে.বি মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া : পায়রা বন্দর খ্যাত লালুয়া এস.কে.জে.বি মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণি কার্যক্রম স্থানান্তরের জন্য চান্দুপাড়া আবাসনে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে বর্ণাঢ্য আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আবু সালেহ মান্নান। প্রধান অতিথি ছিলেন লালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শওকত হোসেন তপন বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে …

আরো পড়ুন

আমাদের ঈমান রক্ষার জন্য ভোটকেন্দ্র পাহারা দিতে হবে : ড. শফিকুল ইসলাম মাসুদ

মোঃ আল-আমিন, বাউফল : বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ঈমান রক্ষার ক্ষেত্রে আপোষহীন ভূমিকা রেখে আসছে— এমন মন্তব্য করেছেন দলের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দিনব্যাপী বাউফলের ধুলিয়া ইউনিয়নে গণসংযোগ ও উঠান বৈঠক চলাকালে তিনি এ বক্তব্য দেন। তিনি বলেন, “আমাদের ঈমান, দখলদারিত্ব ও চাঁদাবাজিমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য …

আরো পড়ুন

হিন্দু পরিবারকে ভয়ভীতি-চাঁদা দাবির অভিযোগ, যুবদলকর্মী গ্রেফতার

অনলাইন ডেস্ক : পটুয়াখালীর গলাচিপা উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের মাঝগ্রামে হিন্দু পরিবারের কাছে চাঁদা দাবি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মেহেদী হাসান মুকুল প্যাদা নামের এক যুবদলকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি চিকনিকান্দি ইউনিয়ন যুবদলের সক্রিয় কর্মী বলে জানা গেছে। মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে ভুক্তভোগী দিলীপ দেবনাথ বাদী হয়ে মুকুল প্যাদার বিরুদ্ধে গলাচিপা থানায় মামলা করেন। মামলার পরপরই অভিযান চালিয়ে রাতেই মুকুলকে গ্রেফতার করে …

আরো পড়ুন

দশমিনায় চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা অব্যাহতি, নেতার দাবি ‘সব ষড়যন্ত্র’

দশমিনা প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনায় দেশীয় অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে চাঁদাবাজির অভিযোগে চর বোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি গাজী রেজাউল ইসলাম নিরবকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার (২২ অক্টোবর) পটুয়াখালী জেলা ছাত্রদল এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানায়। তবে একই দিনে অব্যাহতিপ্রাপ্ত এই ছাত্রদল নেতা চাঁদাবাজির অভিযোগকে ‘ষড়যন্ত্র’ দাবি করে সংবাদ সম্মেলন করেছেন। ভুক্তভোগী জেলেরা জানান, …

আরো পড়ুন