মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬

কুয়াকাটায় সততা কো-অপারেটিভ প্রয়াস প্রকল্পের প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মোঃ মাহতাব হাওলাদার, মহিপুর : পটুয়াখালীর কুয়াকাটায় সততা কো-অপারেটিভ প্রয়াস প্রকল্পের প্রথম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ মার্চ) সকাল ১০টার দিকে কুয়াকাটা সংলগ্ন লতাচাপলী ইউনিয়নের মম্বিপাড়া গ্রামের কারিতাস সাইক্লোন শেল্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
সততা কো-অপারেটিভ প্রয়াস প্রকল্পের সভাপতি মো. জাফর মিস্ত্রির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লতাচাপলী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন মুসুল্লি সুলতান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকোডা চেয়ারম্যান ও জাতীয় দৈনিক আজকালের কণ্ঠের উপসম্পাদক মো. মিজানুর রহমান, মহিপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মো. হাবিবুল্লাহ খান রাব্বী, প্রয়াস প্রকল্প কারিতাস কলাপাড়া উপজেলার মাঠ কর্মকর্তা মো. জামাল হোসেন, লতাচাপলী ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মিজানুর রহমান এবং সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্য মোছা. আমেনা বেগমসহ অন্যান্যরা।
সভায় সংগঠনের শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। বক্তারা প্রয়াস প্রকল্পের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরেন এবং সংগঠনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

আরো পড়ুন

কলাপাড়ায় বিদ্যুতের খুটি বসানোর অজুহাতে অর্থ আদায়ের অভিযোগের তীর যুবদল সভাপতি রিয়াজ সিকদারের বিরুদ্ধে

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, কলাপাড়া:  কলাপাড়ায় বিদ্যুতের খুটি বসানোর অজুহাতে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে মিঠাগঞ্জ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *