বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬

ঝালকাঠি

নির্বাচনের আগে লোভনীয় অফার দিয়ে মানুষকে প্রলুব্ধ করা হয়েছে – সার্জিস আলম 

বুলবুল আহমেদ, ঝালকাঠি  প্রতিনিধিঃ ‘ফ্যামিলি কার্ড এখন আর আলোচনায় নেই। শুধু কার্ড তৈরির জন্যই ২৪২ কোটি টাকা খরচ করা হবে, এটি রাষ্ট্রীয় অর্থের অপচয়’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সার্জিস আলম। সোমবার (৭ সেপ্টেম্বর) ঝালকাঠি শহরের একটি পার্টি সেন্টারে এনসিপির জেলা শাখার আয়োজনে সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় বক্তব্য দেওয়ার সময় তিনি …

আরো পড়ুন

ঝালকাঠির ভিমরুলী ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন

বুলবুল আহমেদ, ঝালকাঠি প্রতিনিধি:  ঝালকাঠির ভিমরুলী ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজের উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে ভাসমান বর্জ্য শোধন ও গ্রীন বোট সার্টিফাইড ট্যুরিজম কার্যক্রমের অংশ হিসেবে স্থানীয়দের মাঝে ডাস্টবিন বিতরণ করা হয়। রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ভিমরুলীতে আয়োজিত অনুষ্ঠানে রেস্ট হাউজটির শুভ উদ্বোধন করেন ঝালকাঠির জেলা প্রশাসক  মো. মমিন উদ্দিন। পরে তিনি পর্যটন এলাকায় পরিচ্ছন্নতা ও পরিবেশ সুরক্ষায় …

আরো পড়ুন

রাজাপুরে ছাদে পলিথিন দিয়ে বৃষ্টির মধ্যে ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান, খসে পড়ছে পলেস্তারা, নতুন ভবনের দাবি

বুলবুল আহমেদ, ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুর উপজেলার কেওতা ঘিগড়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় ঝুঁকিপূর্ণ অবকাঠামোর মধ্যে চলছে পাঠদান। মাদ্রাসাটিতে প্রায় ৪৫০ শিক্ষার্থী থাকলেও প্রয়োজনীয় শ্রেণিকক্ষ ও অবকাঠামোর সংকটে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। বিজ্ঞান ভবনের ছাদে বৃষ্টির পানি ঠেকাতে পলিথিন ব্যবহার করতে হচ্ছে। বিভিন্ন সময় ভবনের পলেস্তারা খসে পড়ে শিক্ষক-শিক্ষার্থীরা আহত হওয়ার পাশাপাশি টেবিল-চেয়ার ও বেঞ্চ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থায় মাদ্রাসাটিতে আধুনিক …

আরো পড়ুন

জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করতে বিভাগীয় সেমিনার

নিজস্ব প্রতিবেদক।। জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমকে আরও গতিশীল, নির্ভুল ও জনবান্ধব করতে বরিশাল বিভাগীয় প্রশাসনের আয়োজনে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে সিভিল রেজিষ্ট্রেশন এ্যান্ড ভাইটাল স্ট্যাটিসটিকস (সিআরভিএস) বাস্তবায়ন সংক্রান্ত বিভাগীয় পর্যায়ে সেমিনার আজ সকাল ১০ টায় বিভাগীয় কমিশনার কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সেমিনারে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মিজ্ ফারাহ শাম্মী ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতা …

আরো পড়ুন

ঝালকাঠি পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বুলবুল আহমেদ,  ঝালকাঠি জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও জুলাই ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) পৃথকভাবে এ দুই সভা অনুষ্ঠিত হয়। সোমবার সকালে জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঝালকাঠির পুলিশ সুপার মেরিন সুলতানা। সভায় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা অংশ নেন। সভায় পুলিশ সদস্যদের …

আরো পড়ুন

লোহার পুল খুলে নেওয়ায় চারদিন ধরে দুর্ভোগে তিন গ্রামের মানুষ

বুলবুল আহমেদ, রাজাপুর প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে জরাজীর্ণ একটি লোহার পুল খুলে নেওয়ার পর চারদিন ধরে চরম দুর্ভোগে পড়েছেন তিন গ্রামের মানুষ। উপজেলার সাতুরিয়া ইউনিয়নের উত্তর তারাবুনিয়া এলাকায় এদবর বাড়ির সামনে করোমউল্লা খালের ওপর নির্মিত প্রায় ৪০ ফুট দীর্ঘ ও ৬ ফুট প্রস্থের পুলটি খুলে নেওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সাতুরিয়া ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পুলটি জরাজীর্ণ অবস্থায় …

আরো পড়ুন

অনুমতি নেই, তবু ব্রিজের লোহা খুললেন স্বেচ্ছাসেবক দলের নেতা

বুলবুল আহমেদ, রাজাপুর প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে দাপ্তরিক অনুমতি ছাড়াই জনগুরুত্বপূর্ণ একটি আয়রন ব্রিজের বীমসহ লোহার মালামাল খুলে নেওয়ার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবক দলের এক নেতার বিরুদ্ধে। এতে কয়েক গ্রামের স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষার্থীসহ অসুস্থ ও বয়স্ক মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। উপজেলার সাতুরিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর তারাবুনিয়া এলাকায় এদবর খালের ওপর নির্মিত ব্রিজে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মো. মামুন আকন সাতুরিয়া ইউনিয়ন …

আরো পড়ুন

নলছিটিতে জুমার নামাজ শেষে বাড়ি ফেরা হলো না, পথে কুপিয়ে-পিটিয়ে ৩ ভাইকে রক্তাক্ত

নিজস্ব প্রতিবেদক: ঝালকাঠির নলছিটি উপজেলার ১নং ভৈরবপাশা ইউনিয়নের ছোট প্রমেহার গ্রামে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাত ও পিটুনিতে একই পরিবারের ৩ ভাই গুরুতর আহত হয়েছেন। গত ২১ আগস্ট দুপুর আনুমানিক দুইটার দিকে নিজ বাড়ির রাস্তার সামনে এ ঘটনা ঘটে। থানার অভিযোগ সূত্রে জানা যায়, জুমার নামাজ শেষে হাওলাদার বাড়ি জামে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে মোল্লা বাড়ির সামনে পৌঁছালে …

আরো পড়ুন

ঝালকাঠিতে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় পরিদর্শনে ড. জিয়াউদ্দিন হায়দার

বুলবুল আহমেদ, রাজাপুর প্রতিনিধিঃ  ঝালকাঠিতে প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা পরিচালিত প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. এস এম জিয়াউদ্দিন হায়দার। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১২টায় শহরের ফকির বাড়ি রোডের বিদ্যালয়টিতে গিয়ে তিনি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে কথা বলেন। শিক্ষার্থীদের পড়াশোনা, দৈনন্দিন কার্যক্রম ও পরিচর্যার বিষয়ে খোঁজ নেন। এ সময় শিক্ষার্থীদের গান ও …

আরো পড়ুন

রাজাপুরে ভিডিও কলে স্বামীর সঙ্গে কথা বলার সময় গৃহবধূর আত্মহত্যা

বুলবুল আহমেদ রাজাপুর প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে স্বামীর সঙ্গে মোবাইল ফোনে ভিডিও কলে কথা বলার সময় গলায় ওড়না পেঁচিয়ে রাবেয়া বেগম (২৮) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার গালুয়া ইউনিয়নের চারাখালি এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্বজন ও প্রতিবেশীরা তাকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের …

আরো পড়ুন