সোমবার, আগস্ট ৩, ২০২৬

মেহেন্দিগঞ্জে মাওলানা আবদুল জব্বারের গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক।।

বরিশাল-৪ আসনের মেহেন্দিগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় দিনব্যাপী গণসংযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা আমীর ও বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাট) আসনে জাতীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বার।

বুধবার (২৪সেপ্টেম্বর) তিনি মেহেন্দিগঞ্জ পৌরসভার বিভিন্ন এলাকায় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন ও তাদের খোঁজখবর নেন। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন।

গণসংযোগকালে মাওলানা আবদুল জব্বার বলেন, আমরা জনগণের অধিকার ও ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠার জন্য আন্দোলন করি। ইসলামপন্থী নেতৃত্বের মাধ্যমে ন্যায়বিচারভিত্তিক কল্যাণরাষ্ট্র গঠনই জামায়াতে ইসলামী’র মূল লক্ষ্য। তিনি ইসলাম, দেশ ও জনগণের স্বার্থে যোগ্য ও দায়িত্বশীল নেতৃত্ব বেছে নেওয়ার আহ্বান জানান।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মেহেন্দিগঞ্জ উপজেলা জামায়াতের আমীর ও বরিশাল-৪ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মাওলানা শহিদুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মেহেন্দিগঞ্জ উপজেলা সভাপতি নূরে রাব্বী নাঈম ও সাধারণ সম্পাদক সৈয়দ ফয়েজ আহমেদ, জামায়াতের জেলা ইউনিট সদস্য মোঃ জামাল উদ্দিন, মেহেন্দিগঞ্জ পৌর নায়েবে আমীর আলহাজ্ব সাইফুল্লাহ মাহমুদ, পৌর সেক্রেটারী হাফেজ মাহবুবুর রহমান, পৌরসভা কর্মপরিষদ সদস্য কাজী মাইনুদ্দিন প্রমুখ।

এছাড়াও উপজেলা ও পৌর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন।

আরো পড়ুন

ভান্ডারিয়ায় দুই জামায়াত নেতার ওপর যুবদলের হামলা, নিন্দা  ও প্রতিবাদ

‎নিজস্ব প্রতিবেদক: পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় দুই জামায়াত নেতার ওপর যুবদলের নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। এ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *