রবিবার, মার্চ ১৫, ২০২৬

গোপালগঞ্জে পাঠকের কণ্ঠস্বর বাংলাদেশ বাণী’র এক বছর পূর্তি উদযাপন

অশোক সেন, গোপালগঞ্জ
উৎসবমুখর পরিবেশে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দক্ষিণ বঙ্গের জনপ্রিয়তায় শীর্ষে থাকা “দৈনিক বাংলাদেশ বাণী” পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় গোপালগঞ্জ জেলা প্রেসক্লাবে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার গোপালগঞ্জ প্রতিনিধি অশোক সেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি, দৈনিক যুগান্তর-এর সাংবাদিক এস. এম. হুমায়ুন কবীর।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এটিএন বাংলা টিভির সাংবাদিক চৌধুরী হাসান মাহমুদ; দৈনিক সবুজ বাংলা-র সাংবাদিক সাইফুর রসিদ চৌধুরী; বৈশাখী টিভির সাংবাদিক শেখ মোস্তফা জামান; চ্যানেল এস টিভির সাংবাদিক কাজী মাহামুদ; ৭১ টিভির সাংবাদিক আজিজুর রহমান রনি;

চ্যানেল ২৪ টিভির সাংবাদিক বাদল সাহা; দৈনিক ভোরের পাতা-র সাংবাদিক হেমন্ত বিশ্বাস; দৈনিক মুক্তির সমাচার-এর সাংবাদিক বাবলা মোল্লা; দৈনিক ব্যাংক বীমা অর্থনীতি-র সাংবাদিক মো. আবিদ হাসান মুছা এবং দৈনিক শেষ সংবাদ-এর সাংবাদিক তানভীর হোসেনসহ অনেকে বক্তব্য রাখেন।

দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় বছরে পদার্পণ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের সঞ্চালনা করেন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক সোহাগ সেন।

আরো পড়ুন

সরিষা ক্ষেতে মৌমাছির বাক্স বসিয়ে মধু আহরণ, ফলনও বাড়ছে বরিশালের বাবুগঞ্জে

বাবুগঞ্জ প্রতিনিধি বরিশালের বাবুগঞ্জে মাঠ জুড়ে সরিষা ফুলের মৌসুমে মৌমাছির বাক্স বসিয়ে মধু আহরণে ব্যস্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *